পশ্চিমবঙ্গের কোভিড-১৯ হেলথ বুলেটিন ০৬ সেপ্টেম্বর, West Bengal Covid-19 Health Bulletin 06 September

সর্বমোট আক্রান্তের সংখ্যা ১,৮০,৭৮৮

সর্বমোট আক্রান্তের সংখ্যা ১,৮০,৭৮৮

রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৮৭ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১,৮০,৭৮৮ জন। সংক্রিয় আক্রান্তের সংখ্যা ২৩, ২১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১,৫৪,০০৮ জন। গত ২৪ ঘন্টায় ৩২০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনায়(৫৩৭)। এরপরেই রয়েছে কলকাতা(৪০২) এবং তারপরেই রয়েছে

এবং দক্ষিণ ২৪ পরগনা ( ২৬৭)।

এদিনও সংক্রমণে সবার আগে উত্তর ২৪ পরগনা

এদিনও সংক্রমণে সবার আগে উত্তর ২৪ পরগনা

গত কয়েকদিনের মতো এদিনও সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়। এর পরেই রয়েছে কলকাতা। এদিন কলকাতায় ৫৪১ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৯৫, কোচবিহারে ৬৫, দার্জিলিং ৯৫, কালিম্পং ৪, জলপাইগুড়িতে ৮৬, উত্তর দিনাজপুরে ১৬, দক্ষিণ দিনাজপুরে ৪০, মালদহে ৫২, মুর্শিদাবাদে ৮৪, নদিয়ায় ১১৭, বীরভূম ৩১, পুরুলিয়া ৫১, বাঁকুড়ায় ৯২, ঝাড়গ্রাম ১১, পশ্চিম মেদিনীপুরে ১৭৫, পূর্ব মেদিনীপুরে ১৫২, পূর্ব বর্ধমানে ৬৭, পশ্চিম বর্ধমানে ১২৪, হাওড়া ১১৯, হুগলিতে ২৯০, উত্তর ২৪ পরগনায় ৫৯০, দক্ষিণ ২৪ পরগনায় ১৯০ জন আক্রান্ত হয়েছেন।

ক্রমাগত বাড়ছে সুস্থতার হার

ক্রমাগত বাড়ছে সুস্থতার হার

অন্যদিনের তুলনায় রবিবার আরও বেড়েছে সুস্থতার হার। গত শনিবার সুস্থতার হার ছিল ৮১.৪২% এবং রবিবারে ৮১.৯৬%। মঙ্গলবার ছিল ৮৩.০৪% এবং বুধবারে ছিল ৮৩.৫৩%। গতকাল শনিবার ছিল ৮৪.৮৬%। আর এদিন হয়েছে ৮৫.১৯%।

মৃত্যু হয়েছে ৫২ জনের

মৃত্যু হয়েছে ৫২ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫২ জনের। শনিবার মৃত্যু হয়েছিল ৫৮ জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৩৫৬২-তে।

কলকাতায় মৃত্যু ১৩৭৬ জনের

কলকাতায় মৃত্যু ১৩৭৬ জনের

এদিন যে ৫২ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ৮ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ১৩৭৬ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ৮০৭ জনের। এদিন সেখানে ১০ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৪১২ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ২৩৬ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে ১০ ও ৫ জনের মৃত্যু হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

coronavirus: করোনা ঠেকাতে মন্ত্রীদের গলাতেও জাপানি কার্ড, বিস্মিত চিকিৎসকরা - bengal ministers wearing air sterilization card from japan to prevent coronavirus

Sun Sep 6 , 2020
তাপস প্রামাণিক করোনার বাজারে চিন-জাপানের রমরমা! করোনা ভাইরাসকে প্রতিহত করার নামে রাজ্যে দেদার বিকোচ্ছে জাপানি জীবাণুনাশক কার্ড। যার কেতাবি নাম ‘এয়ার স্টেরিলাইজেশন কার্ড’। তার সঙ্গে বিক্রি বেড়েছে অক্সিজেন ক্যানের। করোনায় আক্রান্ত হলে শ্বাসকষ্টের সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তির আশায় অনেকেই বাড়িতে অক্সিজেন ক্যান মজুত করে রাখছেন। যার সিংহভাগই আবার চিন থেকে […]

You May Like

Breaking News

Recent Posts