If loving someone is a crime then Rhea Chakraborty is ready to face the consequences, says actress’ lawyer

নিজস্ব প্রতিবেদন : ”ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে সুশান্তকে ভালোবাসার জন্য গ্রেফতার হতে প্রস্তুত রিয়া চক্রবর্তী।” সুশান্ত মামলায় মাদককাণ্ডে রিয়াকে NCB-র সমন পাঠানোর কিছুক্ষণ পরেই এই মন্তব্য করেন রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্ডে। 

সতীশ মানশিন্ডের কথায়, ” রিয়ার বিরুদ্ধে যা চলছে তা খানিকটা ডাইনি খোঁজার মতো বিষয় হয়ে গিয়েছে। কাউকে ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে সুশান্তকে ভালোবাসার জন্য এই পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত রিয়া চক্রবর্তী।” মানশিন্ডে আরও বলেন, ”রিয়া নির্দোষ, আর সেকারণেই CBI, ED, NCB এবং বিহার পুলিসের দায়ের করা সমস্ত মামলার ক্ষেত্রেই তিনি আদালতে আগাম জামিনের আবেদন করতে যাননি।”

আরও পড়ুন-NCB অফিসে পৌঁছলেন রিয়া চক্রবর্তী, মোতায়েন পুলিস, ঘিরে ধরল ক্যামেরা

ফাইল ছবি- রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে

আরও পড়ুন-”অভিনন্দন ভারত… বিচারের জন্য সবই ন্যায়সঙ্গত”, সৌভিক গ্রেফতারে মন্তব্য বাবা ইন্দ্রজিত চক্রবর্তীর

এদিকে সমন পাওয়ার পর ইতিমধ্যেই NCB-র দফতরে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে গিয়েছেন রিয়া চক্রবর্তী। সূত্রের খবর NCB-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে,  NCP- ডেপুটি ডেরিক্টর KPS মালহোত্রা সহ ৫ সদস্যের টিম রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছেন।

ইতিমধ্যেই মাদককাণ্ডে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীকে (বয়স ২৪) গ্রেফতার করেছে NCB। আর এরপরেই রিয়া ও সৌভিকের বাবা ইন্দ্রজিত চক্রবর্তী বলেন, ”অভিনন্দন ভারত, আমার ছেলেকে গ্রেফতার করেছেন। পরের লাইনে রয়েছে আমার মেয়ে। আমি জানি না, তারপরে কে রয়েছে? একটা মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দিয়েছেন। তবে ন্যায়বিচারের জন্য সবকিছুই ন্যায়সঙ্গত। জয় হিন্দ।”

প্রসঙ্গত, তাঁর বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক বলে নিজেই জানিয়েছিলেন রিয়া চক্রবর্তী। 

আরও পড়ুন-সৌভিক, মিরান্ডার পর এবার সুশান্তের রাঁধুনি দীপেশকে গ্রেফতার করল NCB



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Sushant Singh Case Live Updates Cbi Investigation Ncb Rhea Showik Samuel Drugs Angle Peddler Questioning - सुशांत केस Live: एनसीबी दफ्तर के लिए रवाना हुईं रिया चक्रवर्ती, गिरफ्तारी की लटकी तलवार

Mon Sep 7 , 2020
न्यूज डेस्क, अमर उजाला, मुंबई Updated Mon, 07 Sep 2020 09:15 AM IST रिया चक्रवर्ती (फाइल फोटो) – फोटो : Instagram पढ़ें अमर उजाला ई-पेपर कहीं भी, कभी भी। *Yearly subscription for just ₹365 & To get 20% off, use code: 20OFF ख़बर सुनें ख़बर सुनें अभिनेता सुशांत सिंह राजपूत […]

Breaking News

Recent Posts