suicide attempt: ‘আত্মঘাতী হচ্ছি!’ নদিয়ার ছেলের পোস্ট দেখে সতর্ক করল ফেসবুক, বাঁচাল পুলিশ – suicide attempt in west bengal, facebook alerts police and they rescued the man

হাইলাইটস

  • ফেসবুকের সাহায্য নিয়ে একটি আত্মহত্যার প্রচেষ্টাকে রুখে দিল রাজ্যের সাইবার পুলিশ।
  • নদিয়ায় আত্মহত্যার চেষ্টা করেছিল এক যুবক।
  • রাত দেড়টা নাগাদ একটি ই-মেইল পায় পুলিশ।
  • এক ইউজার আত্মহত্যার চেষ্টা করছেন বলে ই-মেইলে পুলিশকে জানায় ফেসবুক কর্তৃপক্ষ।

এই সময় ডিজিটাল ডেস্ক: ফেসবুকের সাহায্য নিয়ে একটি আত্মহত্যার প্রচেষ্টাকে রুখে দিল রাজ্যের সাইবার পুলিশ। নদিয়ায় আত্মহত্যার চেষ্টা করেছিল এক যুবক।

রাত দেড়টা নাগাদ একটি ই-মেইল পায় পুলিশ। এক ইউজার আত্মহত্যার চেষ্টা করছেন বলে ই-মেইলে পুলিশকে জানায় ফেসবুক কর্তৃপক্ষ। ওই ইউজার ফেসবুকে তাঁর টাইমলাইনে একটি ভিডিয়ো আপলোড করে জানিয়েছেন যে, ধারালো ব্লেডের সাহায্য তিনি আত্মঘাতী হতে চলেছেন। ফেসবুকের থেকে এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে তত্‍‌পরতা শুরু করে দেয় পুলিশ। শুরু হয় তদন্ত। তদন্তে দেখা যায়, ফেসবুকে নিজের প্রোফাইল তৈরি করার সময় কয়েকটি ফোন নম্বর তৈরি করেছিলেন ওই ইউজার। সেই ফোন নম্বরগুলি ভালো করে পরীক্ষা করে দেখা যায়, তার মধ্যে একটি নম্বর নদিয়া জেলার। এরপর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে সেই নম্বরের লোকেশন খুঁজে বের করা হয় এবং দেখা যায়, সেই নম্বরটি ওই ইউজারের বাবার ফোন নম্বর।

এরপর আর দেরি করেনি পুলিশ। সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফোন করা হয়। আত্মহননের চেষ্টা চালানোর সময় তাঁর বাবার কাছে পৌঁছে যায় পুলিশের ফোন। তাঁকে সব ঘটনা খুলে বলে পুলিশ। তখন সেই ব্যক্তি ছুটে পাশের ঘরে গিয়ে ছেলেকে উদ্ধার করে। ততক্ষণে বিশেষ কিছু করে উঠতে পারেননি ওই ছেলেটি। ফলে অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান। সময়ের একটু এ দিক-ও দিক হয়ে গেলেই সাংঘাতিক কিছু ঘটে যেতে পারত।

খাস কলকাতায় নাবালক পাচার চক্রের পর্দাফাঁস, স্ট্র্যান্ড রোডে থেকে উদ্ধার ২১ জন

পরে ওই ইউজারের বাবা পুলিশকে জানান, তাঁর ছেলে গত ২-৩ বছর ধরেই হতাশায় ভুগছেন। এর আগেও তিনি ৩-৪ বার আত্মহত্যার চেষ্টা করেছেন। এ দিনের গোটা ঘটনা জানানো হয় নদিয়া পুলিশকেও। ছেলেটির চিকিত্‍‌সার জন্য একটি মেডিক্যাল দলও ঘটনাস্থলে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয় পুলিশের কাছে। সেই সময়ের মধ্যে ভীমপুর থানার কর্মীরা সেখানে গিয়ে ওই ইউজার ও তাঁর বাবার সঙ্গে দেখা করেন। পরে চিকিত্‍‌সার পর ওই ব্যক্তিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ছেলের প্রাণরক্ষার জন্য পুলিশ ও ফেসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ওই ইউজারের বাবা।

মনের জানালা

আপনি কি হতাশ? বিষণ্ণ বোধ করছেন? নিজেকে একলা মনে হচ্ছে খুব?

প্লিজ একটা ফোন করুন। একবার।

কলকাতা পুলিশের ১০০ ডায়াল করে সমস্যার কথা জানালে পুলিশও উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সন্ধান দিতে পারে।

শহরের কয়েকটি প্রতিষ্ঠান

লাইফলাইন ফাউন্ডেশন: (০৩৩) ৪০৪৪-৭৪৩৭, ২৪৭৪-৪৭০৪/৫৮৮৬/৫২৫৫

ক্রিস্টাল মাইন্ডস: ৯২৩০৬১৬৭৫০, ৯৯০৩৩০২৬২১

শিশু কমিশনের উদ্যোগ

করোনা লকডাউনের জেরে পরিবারের আর্থিক সঙ্কট, নিকটজনের অসুস্থতা বা মৃত্যু মানসিক চাপ তৈরি করছে শিশুমনে। শিশুদের মানসিক সুস্থতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের জন্য নিখরচার হেল্পলাইন চালু করল পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশন।

সাইকোলজিস্ট/কাউন্সেলর

যশবন্তী শ্রীমানি ৮৭৭৭০৯৪৮৩৫ (সকাল ১১টা থেকে ১টা এবং বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা)

সুবর্ণা সেন ৯৮৩০৪৩৪৬৮৫ (২৪X৭)

কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট

হেল্পলাইন: ইন্ডিয়া: ইন্টারন্যাশনাল বাইপোলার ফাউন্ডেশন: +91-8888817666

জীবন আস্থা হেল্পলাইন (টোল ফ্রি): 1800 233 3330
AASRA: 09820466726, 022-27546669/27546667/104

রোশনি ফাউন্ডেশন: 040-66202001, 040-66202000

চোখ রাখুন এই লিংকে: https://indianhelpline.com/SUICIDE-HELPLINE/

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ধোনি আছে তো, চিন্তা কী! CSK সমর্থকদের চাঙ্গা করলেন সিইও

Mon Sep 7 , 2020
নিজস্ব প্রতিবেদন:  আমিরশাহিতে আইপিএল-এর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রবিবারই চূড়ান্ত সূচি প্রকাশিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচেই ধোনির চেন্নাই সুপার কিংস মাঠে নামছে। সামনে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। এদিকে আমিরশাহিতে আইপিএল শুরুর আগে সমস্যার পাহাড়ে চেন্নাই সুপার কিংস। দলের দুই ক্রিকেটার দীপক চাহার ও ঋতুরাজ গায়কোয়াড এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে […]

You May Like

Breaking News

Recent Posts