Shah Rukh Khan: গান্ধীজির জন্য পোস্ট আর ধর্ষিতা দলিতকন্যার জন্য চুপ! শাহরুখকে বিঁধলেন সায়নী… – sayani gupta takes a dig at shah rukh khan for his gandhi jayanti post, urges him to speak up for dalits

হাইলাইটস

  • কিন্তু শাহরুখ খান এসব থেকে বহু দূরে। কিন্তু কেন? প্রশ্ন তুলেছেন বলিউড বাদশার সহ-অভিনেত্রী সায়নী গুপ্তা।
  • অভিনেত্রী শাহরুখের উদ্দেশ্যে আরও বলেন, ‘নিজের চোখ, কান, মুখ বুজে বসে থাকবেন না।’
  • শাহরুখের সঙ্গে ২০১৬ সালে ফ্যান ছবিতে অভিনয় করেছিলেন সায়নী গুপ্তা।

এই সময় বিনোদন ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরস ধর্ষণকাণ্ড নিয়ে গোটা দেশ তোলপাড়। উপযুক্ত শাস্তির দাবিতে গলা ফাটাচ্ছে গোটা দেশ। তার পরেও যোগীরাজ্যে বন্ধ হয়নি ধর্ষণ। এমনকী হাথরসের নির্যাতিতা তরুণীর বাড়ির পরিবারের সঙ্গে বাইরের জগতের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়ার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই ওই গ্রামে পুলিশি নজরদারি বসিয়েছে যোগী প্রশাসন। রাজনৈতিক দল তো বটেই সাংবাদিকরা পর্যন্ত গ্রামে ঢোকার অনুমতি পাননি। এই পরিস্থিতিতে বলিউডের কয়েকজন শাস্তির দাবিতে মুখ খুলেছেন। কিন্তু শাহরুখ খান এসব থেকে বহু দূরে। কিন্তু কেন? প্রশ্ন তুলেছেন বলিউড বাদশার সহ-অভিনেত্রী সায়নী গুপ্তা।

গান্ধী জয়ন্তী উপলক্ষে শাহরুখের ট্যুইট করা নিয়েই বিতর্কের সূত্রপাত। শুক্রবার, ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শাহরুখ নিজের ট্যুইটারে লেখেন, ‘এই গান্ধী জয়ন্তীতে আমরা আমাদের সন্তানদের খারাপ কিছু না শোনার, দেখার এবং বলার শিক্ষা দেব।’ গান্ধীজির ১৫১ তম জন্মদিনে তাঁর আদর্শকে ভুলে না যাওয়ার বার্তা দিয়েছিলেন শাহরুখ। সেই ট্যুইট দেখেই শাহরুখের উদ্দেশে পাল্টা ট্যুইট করেন সায়নী। তিনি লিখেছেন, ‘আপনি মুখ খুলুন। ঠিক কথাটা বলুন। গান্ধীজি আমাদের শিখিয়েছিলেন, নিপীড়িতও, শোষিত এবং আমাদের দলিত ভাই-বোনদের জন্য আওয়াজ তুলতে।’ এর পর অভিনেত্রী শাহরুখের উদ্দেশ্যে আরও বলেন, ‘নিজের চোখ, কান, মুখ বুজে বসে থাকবেন না।’ কারণ শাহরুখের ট্যুইটে তেমনই একটি ছবি শেয়ার করা হয়েছিল।

সাম্প্রতিক কালে বলিউডে ডামাডোল তৈরি করা কোনও বিষয় নিয়েই মুখ খোলেননি শাহরুখ খান। আওয়াজ নেই বাকি খানেদেরও। তবে উত্তরপ্রদেশের দলিত মেয়েকে ধর্ষণের ঘটনায় যেভাবে দেশ গর্জে উঠেছে, সেখানে এতটা প্রভাবশালী শাহরুখ শুধুমাত্র গান্ধীজির বাণী আওড়াচ্ছেন? আইপিএলে নিজের দলের জয় উপভোগ করছেন? সায়নীর ট্যুইটবাণের পিছনে যেন এই প্রশ্নগুলিই ধাওয়া করছে শাহরুখকে।

শাহরুখের সঙ্গে ২০১৬ সালে ফ্যান ছবিতে অভিনয় করেছিলেন সায়নী গুপ্তা। সায়নী শাহরুখের গান্ধী জয়ন্তীর পোস্ট দেখেই রেগে যান। যদিও শাহরুখ এখনও সায়নীর ট্যুইটের কোনও উত্তর দেননি। কয়েকদিন আগেই হাথরসে ১৯ বছরের দলিত কন্যাকে গণধর্ষণ, জিভ কেটে নেওয়া, রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে দেহ জ্বালিয়ে দেওয়া, মিডিয়াকে ঢুকতে না দেওয়া, নির্যাতিতার পরিবারকে পুলিশি গার্ড দিয়ে ভয় দেখিয়ে ঘরে বন্দি করে রাখার মতো ঘটনা সামনে এসেছে।

আরও পড়ুন: শৌচালয়ের বাইরেও পুলিশ! ২৪ ঘণ্টা নজরবন্দি হাথরস নির্যাতিতার পরিবার

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

রাহুল গান্ধী-সহ কংগ্রেসের ৫ প্রতিনিধিকে হাথরসে যাওয়ার অনুমতি যোগী সরকারের

Sat Oct 3 , 2020
হাথরসে যাওয়ার ছাড়পত্র দেওয়া হল কংগ্রেসের প্রতিনিধি দলকে।  Source link

You May Like

Breaking News

Recent Posts