হাইলাইটস
- কড়া নিয়ম ভঙ্গ করার জন্য মঙ্গলবার ডেনমার্কের বিরুদ্ধে স্কোয়াডে থাকবেন না ফোডেন এবং গ্রিনউড।
- ইংল্যান্ডের জাতীয় দলের নির্দেশ অনুযায়ী, যত দ্রুত সম্ভব দেশে ফিরে যেতে হবে এই দুই ফুটবলারকে।
- সোমবার অনুশীলনেও দেখা যায়নি এই দুই তরুণ তুর্কিকে। দেশে ফিরতেই ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে ফোডেন এবং গ্রিনউডকে।
ইতিমধ্যেই আইসল্যান্ডের বেশ কিছু সংবাদমাধ্যমে ঘটনার ভিডিয়ো ফাঁস করে দেওয়া হয়েছে। সেই ভিডিয়োতে টিম হোটেলে মহিলাদের নিয়ে আসতে দেখা যাচ্ছে ফোডেন এবং গ্রিনউডকে। কোভিড প্রোটোকল অনুযায়ী, জৈব সুরক্ষা বলয় অর্থাৎ বায়ো বাবলসে থাকার কারণে বাইরে থেকে বন্ধুবান্ধব তো দূরস্ত, এমনকী নিকটজনকেও সেখানে ডাকতে পারবেন না ফুটবলারেরা। ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী, এমনই কঠিন অনুশাসনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে ফুটবলারদের।
কিন্তু সেই কড়া নিয়ম ভঙ্গ করার জন্য মঙ্গলবার ডেনমার্কের বিরুদ্ধে স্কোয়াডে থাকবেন না ফোডেন এবং গ্রিনউড। ইংল্যান্ডের জাতীয় দলের নির্দেশ অনুযায়ী, যত দ্রুত সম্ভব দেশে ফিরে যেতে হবে এই দুই ফুটবলারকে। সোমবার অনুশীলনেও দেখা যায়নি এই দুই তরুণ তুর্কিকে। দেশে ফিরতেই ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে ফোডেন এবং গ্রিনউডকে।
আরও পড়ুন: সবচেয়ে কম বয়সে গোল, স্প্যানিশ ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের নাম আনসু ফাতি!
প্রসঙ্গত কিছু দিন আগেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ইংল্যান্ডের টেস্ট ম্যাচ চলাকালীন কোভিড প্রোটোকল ভেঙে বায়ো বাবল ছেড়ে বেরিয়ে সোজা বাড়ি চলে গিয়েছিলেন ইংল্যান্ডের তরুণ পেসার জোফরা আর্চার। আর তার শাস্তি হিসেবে পরের টেস্টেই আর্চারকে বসিয়ে দেওয়া হয়েছিল। এদিকে ২০ বছর বয়সী ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন দীর্ঘ দিন ধরেই সম্পর্কে রয়েছেন। দুই বছরের একটি পুত্র সন্তানও রয়েছে তাঁর। অন্য দিকে গত মে মাসেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ১৮ বছরের ফরোয়ার্ড মেসন গ্রিনউড প্রেমিকার সঙ্গে ব্রেক-আপ করেন। সে খবর নিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল ক্লাব ফুটবল সার্কিটে।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।
জাস্ট এখানে ক্লিক করুন।