arrested for masturbating at ladies hostel: কলকাতা মেডিক্যালের ছাত্রী আবাসে প্রকাশ্যে হস্তমৈথুন! গ্রেফতার বিকৃতমনস্ক যুবক – youth arrested for found masturbating at kolkata medical college’s ladies hostel

হাইলাইটস

  • কলকাতা মেডিক্যাল কলেজে প্রকাশ্যে হস্তমৈথুন করতে গিয়ে ধরা পড়লেন এক যুবক।
  • তাকে গ্রেফতার করেছে পুলিশ।
  • অভিযুক্তকে আদালতে পেশ করা হলে ২১ তারিখ পর্যন্ত জেলা হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

এই সময় ডিজিটাল ডেস্ক: সাধারণ শারীরিক চাহিদা অস্বাভাবিক কোনও বিষয় নয়। প্রতিটা মানুষের মধ্যেই এই প্রবণতা থাকে। কিন্তু প্রকাশ্যে হস্তমৈথুন! এমনও করতে পারেন কিছু মানুষ। এতেই নাকি তাদের বীরত্ব, পুরুষত্ব প্রকাশিত হয়। এবার কলকাতা মেডিক্যাল কলেজে প্রকাশ্যে হস্তমৈথুন করতে গিয়ে ধরা পড়লেন এক যুবক। তার নাম পিন্টু রায়। তাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন অভিযুক্তকে আদালতে পেশ করা হলে ২১ তারিখ পর্যন্ত জেলা হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

হাসপাতালে সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে মেডিক্যাল কলেজের ছাত্রী আবাসনে হঠাতই শোরগোল পড়ে যায়। অনেক পড়ুয়াই ঘরের বাইরে বেরিয়ে এসে দেখেন এক যুবক ছাত্রী আবাসের চার তলায় দাপাদাপি করে বেড়াচ্ছেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রিন্সিপ্যালকে। সেখান থেকেই খবর যায় বউবাজার থানায়। ঘটনার কথা শুনেই তড়িঘড়ি মেডিক্যাল কলেজের ছাত্রী আবাসনে পৌঁছয় পুলিশ। গ্রেফতার করা হয় ওই যুবককে। এরপরই জানা যায়, ওই যুবক ছাত্রীদের সামনেই হস্তমৈথুন করতে শুরু করে। এমনকী এক ছাত্রীকে জোর করে লিফটে তোলারও চেষ্টা করে। ওই ছাত্রী প্রবল ভাবে বাধা দেওয়ার সঙ্গে চিৎকারও শুরু করেন। তাতেই হোস্টেলের সবাই বাইরে বেরিয়ে আসে। ধরা পড়ে যায় পিন্টু। ছুটে আসেন হোস্টেলের নিরাপত্তাকর্মীরা। যদিও গোটা ঘটনায় মেডিক্যালের ছাত্রী আবাসের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুজোর বিধিনিষেধ নিয়ে ফেক নিউজ ছড়ানোর অভিযোগ, বাংলায় গ্রেফতার ২
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিন্টু রায় ওই যুবক রাতে মাদকাসক্ত ছিলেন। আরও জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে গোপন জবানবন্দি দেবেন এক ছাত্রী। পিন্টু রায়ের বাড়ি মেডিক্যাল কলেজের নিকটবর্তী প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে।

কলকাতায় এবারই অবশ্য প্রথম নয়, গত বছরই কলকাতায় চলন্ত বাসে এক ব্যক্তির হস্তমৈথুনের খবর প্রকাশ্যে আসে। এবার একেবারে ঘটল মেডিক্যাল কলেজের ছাত্রী আবাসে। কিন্তু এক্ষেত্রে ওই যুবক মেডিক্যাল কলেজের হস্টেলের থার্ড ফ্লোরে কীভাবে পৌঁছলেন, সিসিটিভি থাকা সত্বেও কেন কেউ নজর রাখল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এ বিষয়ে এখনও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা ফাটল এখন! মৃত এক

Wed Sep 9 , 2020
বিস্ফোরণে মৃত ব্যক্তির বাড়িরও ক্ষতি হয়েছে। Source link

You May Like

Breaking News

Recent Posts