
বাংলায় একদিনে মৃত ৫৩ জন
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫৩ জন। যার ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩৭৩০ জন। বাংলায় বাড়ছে সুস্থতার হার। এই মুহূর্তে তা বেড়ে হয়েছে ৮৫.৭৬ শতাংশ।

বাংলায় ৪২ হাজার পরীক্ষা একদিনে
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৬৪২ জন। এর ফলে সবমিলিয়ে পরীক্ষা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ লক্ষ ৪৩ হাজার ২৯৪ জন। যার মধ্যে ৮.৩১ শতাংশ মানুষের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।

কলকাতাকে ছাপিয়ে এগিয়ে উত্তর ২৪ পরগনা
এই মুহূর্তে কলকাতাকে ছাপিয়ে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে উত্তর ২৪ পরগনায়। এই জেলায় ৫৭০ জন একদিনে সংক্রমিত হয়েছেন। কলকাতায় সংক্রমণের সংখ্যা ৫৫৪ জন। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি এবং নদিয়া জেলায় শতাধিক মানুষ গত ২৪ ঘণ্টায় ভাইরাসের শিকার হয়েছেন।
