একুশের যুদ্ধে বিজেপিকে হারাতে তিন ‘ব্রহ্মাস্ত্র’ তৃণমূলের, গড় দখলে রাখতে মাস্টারস্ট্রোক, Mamata Banerjee gives charge three minister to defeat BJP in 2021 Assembly Election

কলকাতাতে আধিপত্য ধরে রাখতে তৃণমূলের উদ্যোগ

কলকাতাতে আধিপত্য ধরে রাখতে তৃণমূলের উদ্যোগ

২০২১-এ বিজেপির টার্গেট তৃণমূলকে হারিয়ে বাংলার ক্ষমতা দখল করা। ২০১৯-এর লোকসভা নির্বাচনে ১৮ আসনে জিতে তাঁরা অক্সিজেন পেয়ে গিয়েছে। তারপরই বাংলার রাজধানী কলকাতা দখলের টার্গেট খাঁড়া করেছে তারা। কিন্তু তৃণমূলও সাবধানী। তৃণমূল চাইছে কলকাতাতে যথারীতি নিজেদের আধিপত্য ধরে রাখতে।

তিন হেভিওয়েট মন্ত্রীকে দায়িত্ব কলকাতায়

তিন হেভিওয়েট মন্ত্রীকে দায়িত্ব কলকাতায়

মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিন জেলায় পদাধিকারী স্থির করে দিয়েছেন। বাঁকুড়া-পুরুলিয়া-পশ্চিম বর্ধমানে পদাধিকারী স্থির হয়ে যাওয়ার পর কলকাতার বাঁধন শক্ত করার চেষ্টা করছেন। বিশেষ করে দক্ষিণ কলকাতায় তিনি তিন হেভিওয়েট মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। তাঁরাই বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন।

বিজেপিকে নিশানায় তৃণমূল কংগ্রেসের অস্ত্র

বিজেপিকে নিশানায় তৃণমূল কংগ্রেসের অস্ত্র

তৃণমূল সুপ্রিমো দায়িত্ব দিয়েছেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, দায়িত্ব দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও শোভনদেব চট্টোপাধ্যায়কে। তাঁরা নিয়মিত নিশানা করে চলেছেন বিজেপিকে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হচ্ছেন তৃণমূল কংগ্রেসের তিন হেভিওয়েট মন্ত্রী।

‘দিলীপ ঘোষ পরীক্ষায় ফেল করবেন’

‘দিলীপ ঘোষ পরীক্ষায় ফেল করবেন’

সম্প্রতি আলিপুরের এক কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, যাঁরা বিজেপি করেন তাঁরা সর্বদা অপরাধবোধে ভোগেন। তাঁদের অপরাধবোধ হয় যে তাঁরা বাংলার মানুষকে ঘৃণা করছেন। তৃণমূল মহাসচিবও কলকাতার এক কর্মিসভায় বিজেপিকে হারহাতে জনসংযোগের বার্তা দেন কর্মীদের। আর ৮৬ ও ৯০ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান করিয়ে শোভনদেব বলেন, দিলীপ ঘোষ পরীক্ষায় ফেল করবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

যে দেশ 'সন্ত্রাসবাদের আঁতুড়ঘর', তাদের মুখে মানবাধিকার কথা! পাকিস্তানকে চপেটাঘাত দিল্লির | India Slams Pakistan For Persecuting Hindus, Sikhs And Other Minorities

Wed Sep 16 , 2020
নিজস্ব প্রতিবেদন: যে দেশ ‘সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’, তাদের মানবাধিকার বিষয় নিয়ে মতামত রাখার কোনও অধিকার নেই। কড়া ভাষায় রাষ্ট্রসঙঘের মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানের সমালোচনা করল ভারত। পাকিস্তানে সংখ্য়ালঘু সম্প্রদায় কীভাবে অত্যাচারিত হচ্ছে, আন্তর্জাতিক মঞ্চে তার একটি চিত্রখণ্ড তুলে ধরল ভারত। মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের ৪৫তম অধিবেশনে পাকিস্তান, তুরস্ক এবং অর্গানাইজেশন অব ইসালামিক […]

You May Like

Breaking News

Recent Posts