Sushant Singh Rajput Death: Rhea Chakraborty’s Brother Showik Chakraborty And Others Shifted To Taloja Jail

 নিজস্ব প্রতিবেদন : মাদককাণ্ডে গ্রেফতার রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে তালোজা জেলে স্থানান্তরিত করা হচ্ছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর মিলেছে। শুধু সৌভিককেই নয়, মাদককাণ্ডে ধৃত স্যামুয়েল মিরান্ডা, জায়েদ, বসিত এবং সুশান্তের রাঁধুনি দীপেশকেও তালোজা জেলে স্থানান্তরিত করা হচ্ছে বলে খবর।

জানা যাচ্ছে, সৌমিক চক্রবর্তীর সহ মাদককাণ্ডে ধৃত ৫ জনকে আর্থার রোড জেলে রাখার কথা ছিল। তবে ওই জেলে কোয়ারেন্টাইন সেন্টার না থাকার কারণে, তাঁদের তালোজা জেলে স্থানান্তরিত করা হচ্ছে। যদিও রিয়া চক্রবর্তী থাকছেন বাইকুল্লা জেলেই।

আরও পড়ুন-রিয়ার বাবার টুইটার অ্যাকাউন্ট ভুয়ো, জানা গেল তথ্য যাচাইয়ে

আরও পড়ুন-কঙ্গনার মুম্বইয়ের অফিসে BMC-র ধ্বংসলীলা, ‘ঝাঁসির রানি’র সমর্থনে সুর চড়ালেন অঙ্কিতা

মঙ্গলবারই মাদককাণ্ডে রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে NCB। বুধবার রিয়াকে আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যেই রিয়াকে বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয়েছে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হবে রিয়া চক্রবর্তীকে। বিচারবিভাগীয় হেফাজতের সীমা রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীর ক্ষেত্রেও বাড়িয়েছে আদালত। স্যামুয়েল মিরান্ডা ও বসিত পরিহরকেও ১৪ দিনের বিচারবিভাগীর হেফাজতে পাঠিয়েছে আদালত।

এদিকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে দাবি করা হয়েছে রিয়া চক্রবর্তী ‘ড্রাগ সিন্ডিকেট’-এর সক্রিয় সদস্য। সুশান্তের জন্য তিনিই মাদক আনাতেন। NDPS আইন অনুসারে ২৭এ, ২১, ২২, ২৮ ও ২৯ ধারায় মামলা দায়ের করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। অন্য়দিকে সুশান্ত মামালায় NCB-র পাশাপাশি তদন্ত চালাচ্ছে CBI ও ED।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

autistic boy shoot by police: অমানবিক সল্টলেক পুলিশ! বছর তেরোর নিরস্ত্র অস্টিক কিশোরের উপরে বেপরোয়া গুলি - police shoot 13-year-old autistic boy several times us's salt lake city

Wed Sep 9 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের অমানবিক ডোনান্ড ট্রাম্পের দেশের পুলিশ। এবার অটিজমে আক্রান্ত বছর তেরোর নিরস্ত্র কিশোরের উপরে নির্মমভাবে গুলি চালালেন দুই পুলিশকর্মী। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সল্টলেক সিটিতে। সংবাদমাধ্যমের দৌলতে বিষয়টি জানাজানি হওয়ার পরে স্বভাবতই দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। বিভিন্ন মহলের সমালোচনার জেরে গোটা ঘটনার তদন্তের নির্দেশ […]

Breaking News

Recent Posts