Rhea Chakraborty and Showik’s Bail Mumbai Court On 11 September, Friday – জামিন পাবেন রিয়া? মুম্বইয়ের বিশেষ আদালত রায় জানাবে শুক্রবার

এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty Bail Plea) জামিনের আবেদনের শুনানি ছিল মুম্বইয়ের বিশেষ আদালতে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু (Sushant Singh Rajput Death Case) তদন্তে নেমে মাদক চক্রের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে রিয়া চক্রবর্তীকে মঙ্গলবার সন্ধেবেলা গ্রেফতার করেছিল নার্কোটিকস কনট্রোল ব্যুরো। শুনানি শেষে বিশেষ আদালত জানাল, রিয়া ও তাঁর ভাই শৌভিককে (Showik Chakraborty) জামিন দেওয়া হবে কি না তার চূড়ান্ত রায় জানানো হবে শুক্রবার ১১ সেপ্টেম্বর। রিয়া-শৌভিক ছাড়াও মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকা আরও দুই ব্যক্তি বশিত পারিহার এবং জাইদ ভিলাত্রার জামিনের আবেদনের রায়ও শুক্রবারই দেওয়া হবে বলে জানান আদালত।

মঙ্গলবার রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করার পর তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। গ্রেফতার হওয়ার পর তাঁকে ডাক্তারি পরীক্ষা এবং কোভিড টেস্টের জন্যে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের সিওন হাসপাতালে। মঙ্গলবার রাতে এনসিবি-র হেফাজতেই রাখা হয়েছিল তাঁকে। বুধবার তাঁকে স্থানান্তরিত করা হয় বাইকুলা জেলে।

রিয়া তাঁর জামিন আবেদনে লিখেছিলেন তাঁকে জোর করে বয়ানে সই করা হয়েছে। তাঁর মুখে এমন কথা বসানো হয়েছে যা তিনি বলেননি।

মাদকের কারবারে জড়িত থাকার অভিযোগে রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। কিন্তু, এখনও তারা বলতে পারেনি, কত টাকার লেনদেন হত সেই কারবারে। কী কী মাদক আনা হত এবং তার পরিমাণ-ই বা কত ছিল। তাহলে কীসের ভিত্তিতে মাদক আইনের ২৭(এ) ধারায় মামলা রুজু হল অভিনেত্রীর বিরুদ্ধে? একই মামলায় ধৃত, সহ-অভিযুক্ত কাইজান যেখানে গ্রেপ্তারির পরই জামিন পেয়ে গেলেন সেখানে কেন এখনও গারদের ওপারে রাখা হয়েছে রিয়াকে? সূত্রের খবর, এই প্রশ্নগুলিকে সামনে রেখেই আজ, বৃহস্পতিবার মুম্বইয়ের বিশেষ আদালতে রিয়ার জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী।

আরও পড়ুন: প্রমাণ কোথায়? প্রশ্ন তুলে আজ জামিনের আর্জি রিয়ার

রিয়া-ইন্দ্রাণী একই ব্যারাকে কিছুক্ষণ

এনসিবি-র হাতে গ্রেফতার রিয়া, ক্ষোভে ফেটে পড়ল বলিউড!

‘একটা মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য অভিনন্দন দেশ’, বিবৃতি জারি রিয়ার বাবার

আইনজীবী মহলের একাংশের মতে, রিয়ার জামিনের আবেদনে যে সওয়ালগুলি রয়েছে তা আদালতে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এনসিবিকে। তাতে বলা হয়েছে, ‘এই মাদকের মামলায় রিয়ার ভূমিকা যেটুকু হতে পারে (যদি আদৌ প্রমাণ হয়) তা হল, তাঁর তৎকালীন প্রেমিকের জন্য সামান্য পরিমাণে মাদক কেনা। ভারতীয় আইনে যার সাজা সর্বাধিক এক বছরের জেল কিংবা জরিমানা।’ রিয়ার আইনজীবী মঙ্গলবারই দাবি করেছিলেন যে, ‘অভিনেত্রী অপরাধ স্বীকার করেছেন বলে যে কথা তদন্তকারীরা বলছেন, তা মিথ্যা। জোর করে তাঁকে দিয়ে এই বয়ান নেওয়া হয়েছে। তিনি এমন কিছুই বলেননি।’ জামিনের আবেদনেও এই বক্তব্যের উল্লেখ থাকছে।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Kangana Ranaut Vs Shiv Sena Uddhav Thackeray | Latest & Breaking News On Kangana Ranaut; Police Complaint Filed Against Bollywood Actress Kangana | उद्धव पर टिप्पणियां करने पर कंगना के खिलाफ शिकायत, अब कहा- तुम कुछ नहीं हो, सिर्फ वंशवाद का नमूना हो, शिवसेना सोनिया सेना बन गई

Thu Sep 10 , 2020
Hindi News Local Maharashtra Kangana Ranaut Vs Shiv Sena Uddhav Thackeray | Latest & Breaking News On Kangana Ranaut; Police Complaint Filed Against Bollywood Actress Kangana मुंबई7 मिनट पहले कॉपी लिंक बीएमसी ने अभिनेत्री कंगना रनोट के बांद्रा के पाली हिल राेड स्थित ऑफिस के एक हिस्से को गिरा दिया […]

You May Like

Breaking News

Recent Posts