beirut blast: বেইরুটের ‘সেই’ জায়গায় আবার অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল গোটা লেবাননজুড়ে – weeks after massive blast in lebanon beirut port

হাইলাইটস

  • বৃহস্পতিবার ওই একই জায়গায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে।
  • সেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা এখনও মানুষের মন থেকে মুছে যায়নি।
  • লেবানন সেনার তরফে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের জেরে গোটা আকাশ ধোঁয়ায় ঢেকে যায়।

এই সময় ডিজিটাল ডেস্ক: এক মাস অতিক্রান্ত হতেই না হতেই ফের বিস্ফোরণ লেবাননের রাজধানী বেইরুটে। মাস খানেক আগের সেই ভয়াবহ বিস্ফোরণে ২০০ জনের বেশি মানুষের মৃত্যু ঘটেছিল। বৃহস্পতিবার ওই একই জায়গায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে।

গত ৪ অগস্ট বেইরুটের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। সেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা এখনও মানুষের মন থেকে মুছে যায়নি। তার মধ্যেই আবার আগুন লাগল সেখানেই। যদিও এবারের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। আহত বা মৃত্যুর ঘটনাও এখনও স্পষ্ট নয়।

লেবানন সেনার তরফে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের জেরে গোটা আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। জানা গিয়েছে, একটি ওয়ারহাউসে আগুন লাগে। ওই জায়গাটিতে যানবাহনের টায়ার এবং ইঞ্জিনের তেল ছিল বলে জানা গিয়েছে। আপাতত সেনার তরফ থেকে বেইরুট বন্দর খালি করতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে কর্মীরা ওই এলাকা ছেড়ে পালাচ্ছেন।

আরও পড়ুন: আয়ুর্বেদিক কারণে রোজ গোমূত্র পান করেন অক্ষয় কুমার, নিজেই জানালেন গ্রিলসকে!

গত মাসের বিস্ফোরণেই প্রচুর বাড়ি-ঘর সম্পূর্ণ ধংস হয়ে যায় বেইরুটে। অনেক বাড়িও ভেঙেও যায়। বিস্ফোরণের তীব্রতায় অনেক দূরের বাড়ির কাঁচের দরজা-জানালা ভেঙে যায়। বিস্ফোরণের তীব্রতা ছিল ভূমিকম্পের মতো। সমগ্র বেইরুট শহর জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছিল। এবার আবার সেই বেইরুটেই ব্যাপক আতঙ্ক ছড়াল।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Artists and craftsmen will get stalls at a discounted rate | कलाकारों और शिल्पकारों को रियायती दर पर मिलेंगे स्टॉल, दिल्ली हाट सहित पर्यटन विभाग के सभी परिसरों में मिलेंगे स्टॉल

Thu Sep 10 , 2020
नई दिल्ली16 घंटे पहले कॉपी लिंक दिल्ली पर्यटन एवं परिवहन विकास निगम की बोर्ड बैठक में फैसला दिल्ली हाट सहित पर्यटन विभाग के सभी परिसरों में मिलेंगे स्टॉल पर्यटन उद्योग से जुड़े कलाकारों, शिल्पकारों के लिए उपमुख्यमंत्री मनीष सिसोदिया ने बुधवार को बड़ी राहत की घोषणा की। दिल्ली सरकार ने […]

You May Like

Breaking News

Recent Posts