Farhan Akhtar’s GF, Shibani Gets Slammed By Netizens After Her ‘2 Second Fame’ Remark On Ankita

নিজস্ব প্রতিবেদন : রিয়ার চক্রবর্তীর সমর্থনে সুর চড়িয়েছেন, পাশাপাশি অঙ্কিতা লোখান্ডেকেও আক্রমণ করতে ছাড়েননি রিয়ার মডেল, সঞ্চালিকা বন্ধু শিবানী দান্ডেকর। অঙ্কিতা কটাক্ষ করে শিবানী বলেন, ”২ মিনিটে খ্য়াতি (Famous) অর্জন করতে চাইছেন”। অঙ্কিতাকে উদ্দেশ্য় করে শিবানীর এমন মন্তব্যের জবাব দিলেন নেটিজেনরা।

শিবানী দান্ডেকরকে একহাত নিয়ে নেট নাগরিকরা লেখেন ” অঙ্কিতা আপনার থেকে বেশি বিখ্যাত”। নেটিজেনদের কেউ আবার লেখেন, ”ফারহান আখতারের প্রেমিকা’ ছাড়া নিজস্ব পরিচয়ে আপনাকে কজন চেনেন?” কারোর কটাক্ষ, ”অঙ্কিতাকে উদ্দেশ্য় করে টুইট করেছেন শিবানী দান্ডেকর, আর টুইটারে ট্রেন্ড করছেন ফারহান আখতার, এই তো আপনার পরিচয়”। এভাবেই উঠে এসেছে নানান মন্তব্য।

আরও পড়ুন-BMC-র বুলডোজারে ভেঙে চুরমার অফিস, পরিদর্শনে গিয়ে কেঁদে ফেললেন কঙ্গনা!

সম্প্রতি সুশান্ত মামলায়, মাদককাণ্ডে গ্রেফতার করা হয়েছে রিয়া চক্রবর্তী। আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। আর এরপরেই রিয়ার উদ্দেশ্যে অঙ্কিতা প্রশ্ন করেছিলেন, ‘যে অবসাদে ছিল, তাকে কীভাবে মাদক দিতে? এ কীরকম ভালবাসা!’ অঙ্কিতার এই মন্তব্যের প্রতিবাদে শিবানী দান্ডেকর লিখেছিলেন, ”পিতৃতন্ত্রের এই রাজকন্য়া, যিনি সুশান্তের সমস্য়াগুলোর সঙ্গে মোকাবিলা করেননি, তিনি এখন ২ মিনিটে খ্য়াতি অর্জন করতে চাইছেন। রিয়ার এই পরিণতির জন্য় ইনিও কোনও অংশে কম দায়ী নন। অনেক হয়েছে অঙ্কিতা! তোমার মতো হৃদয়ে এত ঘৃণা কেউ রাখেনি।”

আরও পড়ুন-মাদক পাচারে অভিযুক্ত তরুণীর জেল, রিয়ার অতীত টুইট খুঁজে বের করলেন নেটিজেনরা

আর অঙ্কিতার উদ্দেশ্যে শিবানীর এই ২ মিনিটে খ্য়াতি অর্জন করার মন্তব্য় হজম করতে পারেননি নেটিজেনরা। অঙ্কিতার হয়ে পাল্টা সরব হয়েছেন তাঁরা।

আরও পড়ুন-নির্মাণ নিয়ম মেনে প্রমাণ হলে, কঙ্গনার অফিস বানাতে হবে BMC-কে! পরবর্তী শুনানি ২২ সেপ্টেম্বর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বুথ সভাপতির উত্তরে খুশি অনুব্রত মণ্ডল, Anubrata Mondal is happy over reaction of booth president in Bibhum

Fri Sep 11 , 2020
দুবরাজপুরে বুথ ভিত্তিক সভা দুবরাজপুরের রবীন্দ্রসদনে বুথ ভিত্তিক সভা করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। চিনপাই, যশপুর, গোহালিপাড়া পঞ্চায়েত ধরে ব্লকের দলের অবস্থা পর্যালোচনা করেন অনুব্রত মণ্ডল। দলের অবস্থা ব্যাখ্যা বুথ সভাপতির ২০১৯-এর লোকসভা নির্বাচনে গোহালিপাড়ার ২৫৫ নম্বর বুথে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডল এর কারণ জিজ্ঞাসা করেন। […]

Breaking News

Recent Posts