বুথ সভাপতির উত্তরে খুশি অনুব্রত মণ্ডল, Anubrata Mondal is happy over reaction of booth president in Bibhum

দুবরাজপুরে বুথ ভিত্তিক সভা

দুবরাজপুরে বুথ ভিত্তিক সভা

দুবরাজপুরের রবীন্দ্রসদনে বুথ ভিত্তিক সভা করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। চিনপাই, যশপুর, গোহালিপাড়া পঞ্চায়েত ধরে ব্লকের দলের অবস্থা পর্যালোচনা করেন অনুব্রত মণ্ডল।

দলের অবস্থা ব্যাখ্যা বুথ সভাপতির

দলের অবস্থা ব্যাখ্যা বুথ সভাপতির

২০১৯-এর লোকসভা নির্বাচনে গোহালিপাড়ার ২৫৫ নম্বর বুথে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডল এর কারণ জিজ্ঞাসা করেন। সেই সময় বুথ সভাপতি সপ্তম মণ্ডল বলেন, এলাকায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও কেউ মেটানোর চেষ্টা করেননি। বর্ষায় ত্রিপল চেয়েও মানুষ তা পায়নি। এলাকার সমস্যায় কোনও নেতাকে পাশে দাঁড়াতে দেখা যায়নি। এত সমালোচনা চললেও, ক্ষিপ্ত হননি অনুব্রত। বরং দলের প্রকৃত অবস্থান জানতে পেরে তিনি খুশিই হয়েছেন। পাশাপাশি সমস্যা মেটানোর আশ্বাস তিনি দিয়েছেন।

বুথ ভিত্তিক সভায় বুথ সভাপতিকে তিরস্কার

বুথ ভিত্তিক সভায় বুথ সভাপতিকে তিরস্কার

এমাসের শুরুতে বুথ ভিত্তিক সভার আয়োজন করা হয়েছিল সিউড়ির উত্তর পুরন্দরপুরে। আলোচনা চলছিল অতীত ও সম্ভাব্য ভবিষ্যত নিয়ে। সেখানেই অনুব্রত মণ্ডল তৃণমূলেরই এক বুথ সভাপতির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। বুথ সভাপতি জানান, তিনি এলাকায় ১৯৯৮ সাল থেকে তৃণমূল করছেন। ওই নেতা উল্লেথ করেন গত লোকসভা নির্বাচনে তাঁর এলাকায় ২ বুথে লিড পেয়েছে বিজেপি। মানুষের দাবি না পূরণ করলে এবারও হারবেন তারা। জানিয়ে দেন ওই নেতা। মুহুর্তেই তিরস্কার করে ওই নেতাকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান অনুব্রত।

কিছুক্ষণেই সিদ্ধান্ত বদল

কিছুক্ষণেই সিদ্ধান্ত বদল

পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পরেই সভাঘর থেকে বেরিয়ে যান ওই নেতা। পিছনে বেরোতে থাকেন অনুগামী প্রায় ১০০ জন। সেই সময় জেলাপরিষদের মেন্টর অভিজিৎ সিংহ হস্তক্ষেপ করেন। পরে ওই নেতাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ফেরানো হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

iStartup2.0: ICICI Bank launches service offering for start-ups

Fri Sep 11 , 2020
The startups up to 10 years old can opt for the current account of the bank. In a bid to attract entrepreneurs with a range of services, ICICI Bank has launched ‘iStartup2.0’ that offers solutions beyond banking. The service seeks to help entrepreneurs with solutions that range from setting up […]

You May Like

Breaking News

Recent Posts