এ দিকে, রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে আরও ১১ জনের। ফলে এখনও পর্যন্ত ৫৯১ জন করোনার বলি হলেন।
রাজ্যে এদিন মোট ৪৯টি ল্যাবে ৯ হাজার ৪৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে এখনও পর্যন্ত ৪ লক্ষ ২৯ হাজার ৭৬৬টি নমুনা পরীক্ষা করা হল। এর মধ্যে ৩.৫৩ শতাংশ ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এসেছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: বাংলায় ৩১ জুলাই পর্যন্ত বাড়ছে লকডাউন, চলবে না লোকাল-মেট্রো
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজারের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। আরও ১৫৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হওয়ার পরে শহরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭০ জন। এর মধ্যে ২ হাজার ৭৩২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, ১ হাজার ৮৯৩ জনের চিকিৎসা চলছে, মৃত্যু হয়েছে ৩৪৫ জনের।
হাওড়ায় এই মারণ ভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ হাজার ২২৩ জন। এর মধ্যে ১ হাজার ৫৭৭ জন সম্পূর্ণ সুস্থ, ৫৬২ জন চিকিৎসাধীন এবং ৮৪ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২১২ জন। এর মধ্যে ১ হাজার ৪০১ জন সম্পূর্ণ সুস্থ, ৭২০ জনের চিকিৎসা চলছে এবং ৯১ জনের মৃত্যু হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৩১ জুলাই পর্যন্ত রাজ্য়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধি পেতে চলেছে। তবে আরও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
