মাদকাসক্ত ভিকি থেকে দীপিকা-করণের পার্টির পুরনো ভিডিয়োর তদন্তে NCB

নিজস্ব প্রতিবেদন: এনসিবি-র (Narcotics Control Bureau) কাছে কাদের নাম বলেছেন রিয়া চক্রবর্তী? বলিউডের কারা কারা মাদকাসক্ত? এনিয়ে চলছে তুমুল জল্পনা। বলিউডের তারকাদের সঙ্গে মাদক-যোগ নিয়ে জোরকদমে তদন্ত করছে এনসিবি। সূত্রের খবর, করণ জোহরের পার্টির একটি পুরনো ভিডিয়ো খতিয়ে দেখতে চলেছেন তদন্তকারীরা। ওই ভিডিয়োয় বেশ কয়েকজন বলিউউ তারকাকে মাদকাসক্ত অবস্থায় দেখা গিয়েছে বলে তখনই ছড়িয়েছিল জল্পনা।

গতবছর বলি সেলেবদের নিয়ে করণ জোহরের পার্টির ভিডিয়োয় ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ। কে না নেই করণের পার্টিতে! দীপিকা পাডুকোন, ভিকি কৌশল, শাহিদ কাপুর, রণবীর কাপুর, অর্জুন কাপুর, বরুণ ধবন, জোয়া আখতার, অয়ন মুখার্জি, মীরা রাজপুত ও শকুন বাত্রা। তখনই নেটিজেনরা দাবি করেছিলেন, পার্টির অনেকের চোখ-মুখ দেখলেই বোঝা যাচ্ছে তাঁরা মাদকাসক্ত। সেই সময় ভিডিয়োটি নিয়ে হইচই হয়েছিল বিস্তর। রিয়ার গ্রেফতারির পর ওই ভিডিয়োটি এনসিবির আতসকাঁচের তলায়। এনিয়ে তদন্ত শুরু করতে চলেছে তারা।

. এনসিবি সূত্রে খবর, জেরায় রিয়া চক্রবর্তী জানিয়েছেন, বলিউডের ৮০% তারকাই মাদক সেবন করেন। তার আগে কঙ্গনা রানাওয়াত দাবি করেছিলেন, বলিউডের হাইপ্রোফাইল পার্টিতে অভিনেতা-অভিনেত্রী মাদক সেবন করেন। ৯৯ শতাংশ সুপারস্টারই মাদকাসক্ত। রণবীর সিং, রণবীর কাপুর, অয়ন মুখার্জির রক্তের নমুনা পরীক্ষারও দাবি করেন।.

সূত্রের খবর, ১৫ জনের নামের তালিকা তদন্তকারীদের দিয়েছেন রিয়া। তাঁদের মধ্যে রয়েছেন সারা আলি খান, রকুল প্রীত সিং, ডিজাইনার সিমোন খামবাট্টা, সুশান্তের বন্ধু ও প্রাক্তন ম্যানেজার রোহিনি আইয়ার ও সুশান্তের শেষ ছবির পরিচালক মুকেশ ছাবড়া।

আরও পড়ুন- সদ্যোজাত সন্তানের প্রথম ছবি শেয়ার করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Sonia Gandhi: মেডিক্যাল চেকআপে আমেরিকায় রওনা সোনিয়ার, মায়ের সঙ্গী রাহুল - sonia gandhi leaves for medical check up abroad with rahul gandhi

Sat Sep 12 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই চিকিত্‍‌সার জন্য আবার আমেরিকায় পাড়ি দিতে হল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে। শনিবারই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন। মায়ের সঙ্গে গিয়েছেন রাহুল গান্ধীও। সূত্রের খবর, বার্ষিক মেডিক্যাল চেকআপ করাতেই সোনিয়াকে বিদেশ যেতে হয়েছে। এই ১৪ সেপ্টেম্বর, সোমবার, সংসদের বাদল অধিবেশন শুরু […]

Breaking News

Recent Posts