কংগ্রেসের একটি সূত্রে জানা গিয়েছে, বার্ষিক মেডিক্যাল চেকআপের জন্য কমপক্ষে দু-সপ্তাহ সোনিয়া গান্ধীকে বিদেশে থাকতে হবে। দীর্ঘ সময় ধরেই অসুস্থ সোনিয়া গান্ধী। ২০১১ সালে কংগ্রেস সভানেত্রীকে শারীরিক অসুস্থতার কারণে অস্ত্রোপচার করাতে হয়। নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটেরিং ক্যানসার সেন্টারে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। এর পর থেকেই তাঁকে নিয়মিত চেকআপ করাতে বিদেশে যেতে হয়। তবে, কংগ্রেস সভানেত্রীর অসুস্থতার কারণ আজও জানা যায়নি।
Sonia Gandhi: মেডিক্যাল চেকআপে আমেরিকায় রওনা সোনিয়ার, মায়ের সঙ্গী রাহুল – sonia gandhi leaves for medical check up abroad with rahul gandhi
এই সময় ডিজিটাল ডেস্ক: সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই চিকিত্সার জন্য আবার আমেরিকায় পাড়ি দিতে হল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে। শনিবারই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন। মায়ের সঙ্গে গিয়েছেন রাহুল গান্ধীও। সূত্রের খবর, বার্ষিক মেডিক্যাল চেকআপ করাতেই সোনিয়াকে বিদেশ যেতে হয়েছে।
