Delhi Riot: Sitharan Yechuri-Yogendra Yadav’s name in Delhi Police’s suplimentary chargesheet

নিজস্ব প্রতিবেদন: দিল্লি হিংসায় জড়িয়ে গেল সিপিআইএম জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি, স্বরাজ পার্টি প্রধান যোগেন্দ্র যাদবের নাম।

শনিবার দিল্লি পুলিস দিল্লি হিংসার যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সেখানে রয়েছে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, স্বরাজ পার্টি প্রধান যোগেন্দ্র যাদব, অর্থনীতিবিদ জয়তী ঘোষ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ ও চলচিত্র পরিচালক রাহুল রায়ের নাম। এরা সবাই ফেব্রুয়ারির দিল্লি হিংসায় ষড়যন্ত্রকারী।

উল্লেখ্য, সিএএ বিরোধিতা থেকে শুরু হওয়া ওই হিংসায় মারা যান ৫৩ জন। আহত হন ৫৮১ জন। গুলিতে আহত হন ৯৭ জন। ওই হিংসায় মৃত্যু হয় আইবির এক অফিসারের।

কী অভিযোগ রয়েছে এঁদের বিরুদ্ধে

দিল্লি পুলিসের বক্তব্য, ওইসব বিশিষ্ট লোকজন নাকি সিএএ বিক্ষোকারীদের উস্কেছিলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছিলেন। শুধু তাই নয়, দেশের ভাবমূর্তিও নষ্ট করেছেন।

কীভাবে উঠে এল এদের নাম

সূত্রের খবর, দিল্লি হিংসায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়াকে। ওই তিন পড়ুয়া ছাড়াও দিল্লি হিংসায় উসকানি দেওয়ার কথা নাকি স্বীকার করেছেন পিঞ্জরা তোড় সংগঠনের কয়েকজন কর্মী, জেএনইউ পড়ুয়া দেবাঙ্গনা কলিতা ও মহেশ নরওয়াল, জামিয়ার ছাত্রী গুলফিসা ফাতিমা। তার পরই ইয়েচুরিদের নামে চার্জশিটে জুড়ে দেওয়া হয়।

সংসদের বাদল অধিবেশন শুরু হতে আর ২ দিন বাকী। তার আগেই দিল্লি হিংসার চার্জশিট দিল পুলিস। ফলে সংসদে যে এনিয়ে তোলপাড় হবে তা বলাই বাহুল্য। দিল্লি পুলিস ওই চার্জশিটে উল্লেখ করেছে, জেএনইউয়ের ছাত্রী দেবাঙ্গনা ও ছাত্র নারওয়াল স্বীকার করেছে তারা হিংসার সঙ্গে পরোক্ষভাবে জড়িত। শুধু তাই নয়, জয়তী ঘোষ, অপূর্বানন্দরাও যে তাদের পেছন থেক সাহস জুগিয়েছিল তাও স্বীকার নাকি করেছে।

সিএএ নিয়ে প্রতিবাদে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার জড়িত থাকার কথাও স্বীকার করেছে পড়ুয়ারা। এছাড়াও সিএএ বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ রয়েছে ভীম আর্মি প্রধান ছন্দ্রশেখর, জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ, প্রাক্তন বিধায়ক মতিন আহমেদ ও আমানাতুল্লাহ খানের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Raghuvansh Prasad Singh: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশ সিং গুরুতর অসুস্থ, আছেন ভেন্টিলেটরে - former union minister raghuvansh singh critically ill, put on ventilator

Sat Sep 12 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক:লালু প্রসাদ যাদবের একদা ছায়াসঙ্গী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশ প্রসাদ সিংয়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। শনিবার তাঁকে ভেন্টিলেটরে রাখতে হয়েছে। দিন কয়েক আগেই ইস্তফাপত্র দিয়ে লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দল থেকে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন রঘুবংশ। আরজেডির বহু পুরনো কর্মী, লালুর দীর্ঘদিনের সতীর্থের দল থেকে […]

Breaking News

Recent Posts