গোটা রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৭৫ হাজার ১৩৯ জন। এর মধ্যে একদিনে করোনা মুক্ত হয়েছেন ৩ হাজার ৫৪ জন। সামগ্রিকভাবে সুস্থতার হার ৮৬.৪০ শতাংশ। মারণ ভাইরাসের কামড়ে রাজ্যে এ পর্যন্ত ৩ হাজার ৯৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫৮ জন।
কোভিডের নমুনা টেস্টের সংখ্যা ২৪ লক্ষ ৭০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৩১৮টি নমুনা টেস্ট হয়েছে। সবমিলিয়ে রাজ্যে ২৪ লক্ষ ৭০ হাজার ৫৮টি নমুনা টেস্ট হয়েছে। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে টেস্টের হার যথেষ্ট ভালো। প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ২৭ হাজার ৪৪৫ জনের। মোট নমুনা টেস্টের ৮.২১ শতাংশের রিপোর্ট পজিটিভ এসেছে।
আরও পড়ুন: দিলীপের ‘করোনা চলে গেছে’ মন্তব্যের পরই আক্রান্ত বালুরঘাটের বিজেপি সাংসদ!
রাজ্যের পাশাপাশি ভারতেও দ্রুত হারে ঘটছে করোনা সংক্রমণ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ৩৭২ জনের শরীরে মেলে করোনা ভাইরাসের হদিশ। এই নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭ লক্ষ ৫৪ হাজার ৩৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ লক্ষ ২ হাজার ৫৯৬ জন। মারণ এই ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৭৮,৫৮৬ জন রোগীর। অন্যদিকে, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯,৭৩,১৭৫ জন।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
