Suuny Leone: যোগাসনে মন দিয়েছেন সানি, দেখুন VIRAL ভিডিয়ো – sunny leone does aerial yoga for the first time, video goes viral

হাইলাইটস

  • দেখা যাচ্ছে, রোদ ঝলমলে দিনে বাড়ির বাইরের লনে একটি কাপড়ে ঝুলে এরিয়েল যোগাসনের অভ্যেস করার চেষ্টা করছেন সানি।
  • যদিও চেষ্টা ছাড়েননি তিনি।
  • করোনার ত্রাস শুরু হওয়ার পর সানিই প্রথম সেলেব্রিটি যাঁকে মাস্ক পরে বহুবার দেখা গিয়েছে।

এই সময় বিনোদন ডেস্ক: লকডাউনে দীর্ঘদিন ভারতে ছিলেন। আনলক শুরু হওয়ার কিছুদিন পরেই প্রাইভেট জেটে আমেরিকায় চলে গিয়েছেন সানি লিওনি। তিন সন্তান ও স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে আপাত ক্যালিফোর্নিয়াতেই রয়েছেন সানি। সেখানে প্রতিদিন কেমন কাটছে অভিনেত্রীর? তারই ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সানি। নায়িকা বরাবরই ফ্যানেদের সঙ্গে নিজের জীবনের টুকরো খবর শেয়ার করতে পছন্দ করেন। কয়েকদিন আগেই নিজের প্রিয় গাড়ি কিনে সেটির ছবি শেয়ার করেছিলেন। এবার এরিয়াল যোগাসনের প্র্যাকটিসের ভিডিয়ো শেয়ার করেছেন সানি।

দেখা যাচ্ছে, রোদ ঝলমলে দিনে বাড়ির বাইরের লনে একটি কাপড়ে ঝুলে এরিয়েল যোগাসনের অভ্যেস করার চেষ্টা করছেন সানি। ভিডিয়ো তুলছেন স্বামী ড্যানিয়েল। কিন্তু কোনও ভাবেই সেই যোগাসনে সফল হতে পারছেন না সানি। বার বারই পড়ে যাচ্ছেন, তবুও চেষ্টা ছাড়ছেন না তিনি। ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে সানি লিখেছেন, ‘কে বলেছে নতুন জিনিস চেষ্টা করা সহজ!! আমি পারব, তুমি দেখতে পাবে… লল, এবার হাসি বন্ধ করো’। পেটের উপর ঝুলে এই যোগাসনের অভ্যেস করছেন সানি। কিন্তু কোনও ভাবেই ঠিক ভাবে ব্যালান্স করতে পারছেন না তিনি। যদিও চেষ্টা ছাড়েননি তিনি।

করোনার ত্রাস শুরু হওয়ার পর সানিই প্রথম সেলেব্রিটি যাঁকে মাস্ক পরে বহুবার দেখা গিয়েছে। স্বামী ড্যানিয়েল ওয়েবার, তিন সন্তান নিশা, নোয়াহ ও অ্যাশেরকে নিয়ে সুখের সংসার সানির। তারাও প্রত্যেকে বাড়িতে সারাক্ষণ মাস্ক পরে রয়েছেন বলে দাবি অভিনেত্রীর। তবে অন্য সময়েও যত ব্যস্ততাই থাকুক না কেন, সানি নিজে সন্তানদের প্রতিপালনের কাজ করেন। আর এই সময়টা একেবারেই পরিবারের সঙ্গে কাটাচ্ছেন প্রাক্তন পর্নস্টার।


সানির কথায়, ‘আমার অবসর পুরোটাই সন্তানদের জন্য। তাদেরকে ব্যস্ত রাখা, ঘর গোছানো, নিশার স্কুলের পড়াশোনা করানো, আর ছোটদের নাচ শেখানো। আমাদের টেরেসে একটা পুল আছে। সেখানে আমরা সবাই সুইমিং করি রোজ। মাঝে মাঝে আমরা সবাই একসঙ্গে রান্না করি। আর ওরা কাজ করলে সেটা আমার দেখতে দারুণ মজা হয়।’ এছাড়াও বাড়িতে মাঝে মাঝে বোরিং লাগতে পারে। কিন্তু অনলাইনে আজকাল অনেক কিছু পাওয়া যায়। সেগুলিকে কাজে লাগান সানি। ভার্চুয়াল লাইভ যোগা ক্লাস করেন বাচ্চাদের সঙ্গে।

আরও পড়ুন: আশুতোষের মেধাতালিকায় প্রথম নাম! কী বললেন সানি লিওনি?

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Rhea Chakraborty (Sushant Singh Rajput) Case NCB Today Update | List Of 55 Questions Asked From Sushant's Girlfriend And Bollywood Actress Rhea Chakraborty In Ncb Probe | क्या तुम, तुम्हारे पिता, भाई ड्रग्स लेते थे? अगर सुशांत ड्रग्स लेता था तो तुम क्यों उसके लिए अरेंज करती थीं? ड्रग्स खरीदने में क्यों शामिल हुईं?

Tue Sep 15 , 2020
Hindi News Local Maharashtra Rhea Chakraborty (Sushant Singh Rajput) Case NCB Today Update | List Of 55 Questions Asked From Sushant’s Girlfriend And Bollywood Actress Rhea Chakraborty In Ncb Probe मुंबई14 मिनट पहले कॉपी लिंक रिया चक्रवर्ती 22 सितंबर तक न्यायिक हिरासत में भायखला जेल बंद हैं। सुशांत केस में […]

You May Like

Breaking News

Recent Posts