ap crime news: ₹27000 -এ বালিকাকে যৌনপল্লিতে বেচে দিল দাদা! – stepbrother sells sister to ap brothel for rs 27,000

হাইলাইটস

  • ১৩ বছরের এক কিশোরীকে যৌনপল্লিতে বিক্রি করে দিল তার সত্‍‌ দাদা।
  • ২৭ হাজার টাকার বিনিময়ে সে বোনতে বিক্রি করে দেয় বলে অভিযোগ।
  • পুলিশ রেইড চালিয়ে ওই বালিকাকে উদ্ধার করেছে।

এই সময় ক্রাইম ডেস্ক: ১৩ বছরের এক কিশোরীকে যৌনপল্লিতে বিক্রি করে দিল তার সত্‍‌ দাদা। ২৭ হাজার টাকার বিনিময়ে সে বোনকে বিক্রি করে দেয় বলে অভিযোগ। পুলিশ রেইড চালিয়ে ওই বালিকাকে উদ্ধার করেছে।

অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার ঘটনা। সেখানরাক সিঙ্গারায়াকোন্ডার যৌনপল্লিতেত হানা দিয়ে মঙ্গলবার ওই বালিকাকে উদ্ধার করে পুলিশ। এরপরই প্রকাশ্যে আসে এই ঘটনা। পুলিশের কাছে দেওয়া বয়ানে মেয়েটি তার দাদার বিরুদ্ধে অভিযোগ এনেছে।

১৮ জুলাই এই ঘটনা ঘটে। তবে তখনও পুলিশের কাছে কোনও খবর ছিল না। নিজেকে বাঁচানোর মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছিল মেয়েটি। সে উপস্থিত বুদ্ধির জোরে ১০০ ডায়ালে ফোন করে পুলিশের কাছে সাহায্য চায়। কান্দুকুর থানায় পুলিশ ইনস্পেক্টর বিজয় কুমার জানিয়েছেন, মেয়েটির ফোন ট্র্যাক করে পুলিশ ওই এলাকায় পৌঁছয়। এরপর সেখান থেকে বালিকাটিকে উদ্ধার করে।

যোগীরাজ্যে মেয়েদের সামনেই সাংবাদিককে গুলি, CCTV ফুটেজে চাঞ্চল্য

পুলিশকে মেয়েটি জানিয়েছে, বাবার দ্বিতীয় বিয়ে হওয়ার পর তার জন্ম হয়। কিন্তু বাবা ও মায়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া হওয়ায় সে সত্‍‌ দাদার কাছে গিয়ে থাকত। পুলিশ জানতে পেরেছে, মেয়েটির বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। এ ছাড়াও সম্পত্তি জনিত বিবাদও ছিল। নেল্লোরের কাভালি থেকে শিশুটিকে নিয়ে যায় তার সত্‌‍‌ দাদা তার স্ত্রী। তারা মেয়েটিকে সিঙ্গারায়াকোন্ডায় নিয়ে গিয়ে ২৭,০০০ টাকার বিনিময়ে নিষিদ্ধ পল্লিতে বিক্রি করে দেয়।

যদিও চুপ করে বসে ছিল মা মেয়েটিও। সে ক্রমাগত পালাবার পথ খুঁজতে থাকে। অবশেষে একটি ফোন পেয়ে সেখান থেকে ১০০ ডায়ালে ফোন করে শিশুটি। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের দিকে রওনা দেয় বিরাট পুলিশবাহিনী। সেখানে গিয়ে তারা মেয়েটিকে উদ্ধার করে। গ্রেফাতার করা হয় ওই বাড়ির মালিককে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত ওই বালিকা। তার কাছ থেকে বয়ান রেকর্ড করা হয়েছে। বর্তমানে কাউন্সেলিং চলছে তার। পক্সো ধারায় ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্তের জন্য মামলাটিকে অঙ্গোলের দিশা পুলিশের কাছে পাঠানো হয়েছে। যদিও মেয়েটির সত্‍‌ দাদা ও বউদিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা, বিয়ে করতে চেয়ে কোর্টের দ্বারস্থ সাজাপ্রাপ্ত ‘ফাদার’

খবরটি ইংরেজিতে পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Priyanka Gandhi House Update | Congress Priyanka Gandhi Vadra New House In Gurgaon Aralia Apartments | सरकारी आवास खाली करने के बाद कुछ दिन तक गुड़गांव में रहेंगी प्रियंका गांधी

Wed Jul 22 , 2020
Hindi News Local Haryana Priyanka Gandhi House Update | Congress Priyanka Gandhi Vadra New House In Gurgaon Aralia Apartments गुड़गांव15 मिनट पहले कॉपी लिंक प्रियंका गांधी को केंद्र सरकार ने दिल्ली का आवास खाली करने के लिए नोटिस दिया था। गुड़गांव में अस्थाई तौर पर रहेंगी, दिल्ली में उनके एक […]

You May Like

Breaking News

Recent Posts