সক্রিয় করোনা রোগী ফের বাড়ছে বাংলায়, দৈনিক সংক্রমণের ধারাবাহিকতা অব্যাহত, Coronavirus affected increases than corona-winners in West Bengal on September 15,

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩২২৭ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ২ লক্ষ ০৫ হাজার ৯১৯ জন। এদিন ৩২২৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ০৯ হাজার ১৪৬ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪০৬২। এদিন মৃত্যু হয়েছে ৫৯ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২ লক্ষ ০৯ হাজার ১৪৬ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৩ হাজার ৯৪২ জন। এদিন ২৪৯ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২৯১৯ জন। মোট করোনা মুক্ত হলেন ১ লক্ষ ৮১ হাজার ১৪২ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৮৬.৬১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২৫ লক্ষ ৬২ হাজার ৮২১ জনের। ৭৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৮৪৭৬। এদিন টেস্টিং হয়েছে ৪৫২২৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.১৬ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৪৭৬২৮। এদিন ৪৮৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৪২৬৬৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫১৬ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ১৫৪৯৬। এদিন আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ২০২ জন বেড়ে হয়েছে ১৪০৫৮। হুগলিতে ১৯৮ জন বেড়ে আক্রান্ত ১০৪৩৬ জন। এরপর পূর্ব মেদিনীপুর ৮৭৯৬, এদিন বেড়েছে ১৩৭ জন। পশ্চিম মেদিনীপুরে মোট আক্রান্ত ৭৪৭০, এদিন বৃদ্ধি পেয়েছে ২৪২। দার্জিলিংয়ে মোট আক্রান্ত ৬৪৯৮ এবং পাঁচ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছে মালদহ, নদিয়া ও পশ্চিম বর্ধমানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

করোনার ধাক্কা! ৬২ কর্মীকে ছেঁটে ফেলল বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড

Tue Sep 15 , 2020
নিজস্ব প্রতিবেদন:  মারণ ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সে দেশেই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল জুলাই মাসের শুরুতে। ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের মধ্যে দিয়ে। করোনাভাইরাসের প্রভাব বিশ্বজুড়ে। মহামারির কবলে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে পড়েছে সে দেশের ক্রিকেট বোর্ড। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হওয়া সত্ত্বেও বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে ইংল্যান্ড অ্যান্ড […]

You May Like

Breaking News

Recent Posts