Indo_Nepal Tension: সন্তান-সহ ভারতীয় যুবতীকে ‘অপহরণ’ নেপাল পুলিশের, ফের উত্তেজনা সীমান্তে – nepal police ‘abduct’ indian woman with child at border

এই সময় ডিজিটাল ডেস্ক: নেপাল পুলিশের অতি তত্‍‌পরতায় ফের উত্তেজনা তৈরি হল বিহার সীমান্তে। সন্তান-সহ এক ভারতীয় যুবতীকে অপহরণের অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সেই উত্তেজনার মধ্যেই নেপাল পুলিশের বিরুদ্ধে ফের গুলি চালানোর অভিযোগ উঠল। পরে বিহার পুলিশের হস্তক্ষেপে পূর্ব চম্পারণ (East Champaran) থেকে তুলে নিয়ে যাওয়া ওই যুবতী ও তাঁর সন্তানকে ছেড়ে দিতে বাধ্য হয় নেপাল পুলিশ। তার পরেও কিন্তু সীমান্তে চাপা উত্তেজনা রয়ে গিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ব চম্পারণ জেলার গোধাশান থানার অন্তর্গত খারসালওয়া এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার খারসালওয়া (Kharsalwa) এলাকার বাসিন্দা ওই যুবতী সন্তানকে সঙ্গে নিয়ে ভারত-নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় ঘাস কাটছিলেন। আচমকা সেখানে হাজির হয় নেপাল পুলিশ। ওই যুবতীকে ঘাস কাটতে নিষেধ করা হয়। যুবতী প্রতিবাদ করে জানান, তিনি ভারতীয় ভূখণ্ডের মধ্যে রয়েছেন। কেন ঘাস কাটতে পারবেন না? এ নিয়ে কথা কাটাকাটির মধ্যেই নেপালি পুলিশ ওই মহিলার গায়ে হাত তোলে বলে অভিযোগ। তাঁকে বেধড়ক মারধর করে, সন্তান-সহ নেপাল সীমান্তের মধ্যে থাকা পুলিশ পোস্ট তুলে নিয়ে যায়।

নেপালি পুলিশ এক যুবতীকে তুলে নিয়ে গিয়েছে, এ খবর হাওয়ার মতো দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। যুবতীর যেখানে বাড়ি বিহারের সেই খারসালওয়া এলাকার মানুষ সীমান্তের কাছে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে থাকে। যুবতীকে অবিলম্বে ছেড়ে দিতে হবে বলে নেপাল পুলিশের কাছে দাবি জানায়। গ্রামবাসীদের বিক্ষোভ প্রদর্শনের সময় তুমুল গন্ডগোল বেধে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে, সীমান্তে জড়ো হওয়া লোকজনকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় নেপাল পুলিশ। ততক্ষণে পূর্ব চম্পারণের পুলিশের কাছে খবর পৌঁছলে, ফোর্স চলে আসে। নেপাল পুলিশের সঙ্গে কথা বলে সন্তান-সহ ওই যুবতীকে উদ্ধার করা হয়।

পূর্ব চম্পারণের পুলিশসুপার নবীনচন্দ্র ঝা জানান, ওই যুবতী ও তাঁর সন্তানকে উদ্ধার করা হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় এখনও প্রচণ্ড উত্তেজনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। কেন ওই মহিলাকে নেপাল পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Breaking News And Covid19 Live Updates 25th July 2020 - Coronavirus: त्रिपुरा में तीन दिनों के लिए लगा संपूर्ण लॉकडाउन

Sat Jul 25 , 2020
कोरोना वायरस (प्रतीकात्मक तस्वीर) – फोटो : PTI खास बातें कर्नाटक में आज संक्रमण के 5072 नए मामले सामने आए और 72 लोगों की मौत हो गई। राज्य में कुल मामलों की संख्या 90,942 हो गई है। महाराष्ट्र में आज संक्रमण के 9251 नए मामले सामने आए और 257 लोगों […]

You May Like

Breaking News

Recent Posts