‘মণিকর্ণিকা’ অফিস ভাঙচুরে BMC-র কাছে ২ কোটি ক্ষতিপূরণ দাবি কঙ্গনার

নিজস্ব প্রতিবেদন: ভেঙে দেওয়া হয়েছে তাঁর অফিসের একাংশ। এবার বৃহন্মুম্বই পুরসভার কাছে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলেন কঙ্গনা রানাওয়াত। বম্বে হাইকোর্টে সংশোধিত আর্জিতে বলিউড অভিনেত্রী দাবি করেন, মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে মন্তব্য করায় তাঁর অফিস বেআইনিভাবে ভাঙচুর করা হয়েছে। ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিক বিএমসি।        

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের বিরুদ্ধে সোচ্চার কঙ্গনা রানাওয়াত। এর মধ্যে জড়িয়ে গিয়েছে শিবসেনাও। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রউতের বাকযুদ্ধও বেধেছে। কঙ্গনাকে ‘হারামখোর’ বলেছেন সঞ্জয়। মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীর বলেও মন্তব্য করেন কঙ্গনা। এর মধ্যেই গত ৭ সেপ্টেম্বর অভিনেত্রীর ‘মণিকর্ণিকা ফিল্মস’-এর অফিসের একাংশ বেআইনি বলে নোটিস পাঠায় বৃহন্মুম্বই পুরসভা। ৯ সেপ্টেম্বর অফিসের একাংশ ভাঙতে শুরু করেন পুরকর্মীরা। তখনই কঙ্গনা আর্জিতে ভাঙচুরে স্থগিতাদেশ দেয় বম্বে হাইকোর্ট। 

শিবসেনাপ নাম না করে সংশোধিত আর্জিতে কঙ্গনা অভিযোগ করেছেন, তাঁর বক্তব্যে একটা রাজনৈতিক দল অসন্তুষ্ট। তারাই মহারাষ্ট্রের ক্ষমতায়। ওই দলটিই বিএমসি-র শাসনে। তাঁকে হেনস্থা করতেই নোটিস দেওয়া হয় ৭ সেপ্টেম্বর। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। অথচ সেই সময় তিনি ছিলেন মানালিতে। অতিমারির মধ্যেও দু’দিন পরে মুম্বইয়ে চলে এসেছিলেন।

কঙ্গনার দাবি, তাঁর অফিসে ৪০ শতাংশ ভেঙে দিয়েছে বিএমসি। সোফা ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়েছে। গোটা ঘটনাই পূর্ব পরিকল্পিত। বম্বে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রাখার দাবি করে ২ কোটি টাকা দাবি করেন অভিনেত্রী।    

আরও পড়ুুন- ‘রিয়াকে ফাঁসাও নাটক’, মিডিয়াকে খোলা চিঠি সোনম, জোয়া অনুরাগের



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

প্রয়াত সদাশিব রাওজি পাতিল, ভারতের হয়ে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছিলেন

Tue Sep 15 , 2020
মহারাষ্ট্রের রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন সদাশিব রাওজি পাতিল। Source link

Breaking News

Recent Posts