জেরায় ৫৫টি প্রশ্নবাণে রিয়াকে বিদ্ধ করেছিল NCB, কী কী জানতে চাওয়া হয়েছিল?

নিজস্ব প্রতিবেদন: একের পর এক প্রশ্ন। NCB-র সেই প্রশ্নপত্রের ফাঁসে আটকে গেলেন রিয়া চক্রবর্তী। ৬ সেপ্টেম্বর প্রথমবার মাদকযোগে জেরার জন্য রিয়াকে জেরা করেন এনসিবি-র আধিকারিকাররা। পরেরদিনও জেরা করা হয় তাঁকে। ৮ সেপ্টেম্বর গ্রেফতার হন রিয়া। ঠিক কী প্রশ্ন করা হয়েছিল রিয়াকে? Zee Media-র হাতে এসেছে ওই ৫৫টি প্রশ্ন। 

প্রথম কয়েকটি প্রশ্নে তাঁর পরিবার, মোবাইল নম্বর, স্যামুয়েল মিরান্ডা, কাইজেন ও আবদুল বাসিত ও দীপেশ সাওয়ান্তকে নিয়ে জিজ্ঞাসা করা হয় রিয়াকে। শৌভিকের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, তা জানতে চান তদন্তকারীরা। সুশান্তের সঙ্গে শৌভিককে কে দেখা করিয়েছিল? 

সুশান্তকে মাদকের জোগান কে দিত? কেন সুশান্তের জন্য আপনি মাদক আনতেন? আপনার ব্যাপারে স্যামুয়েল মিরান্ডা বয়ান দিয়েছেন, সে আপনাকে বলেছিল, সুশান্তের রান্নার লোক বেশি দামে খারাপ মানের মাদক দিচ্ছে। তখন আপনি কুককে তাড়িয়ে দেন। মাদকের দায়িত্ব নিজের হাতে নেন। এটা কি সত্যি?           
               
আপনাদের সঙ্গে ইউরোপ, গোয়া, দিল্লি ও লাদাখ সফরে কেন দিয়েছিল শৌভিক? মাদক কিনতে কেন মিরান্ডাকে নিজের ডেবিট কার্ড দিলেন? BUD, HASH, WEED ইত্যাদি মাদকের সেবন করেন আপনি? সুশান্তের সঙ্গে শেষ বার যখন আপনি ছিলেন, তখন উনি কতবার মাদক সেবন করতেন? আপনাকে কে মাদক সরবরাহ করেছিল? 

শৌভিককে মাদক আনার দায়িত্ব দিয়েছিলেন আপনি। ভাইয়ের কিছু  রোজগার হবে, সেটা ভেবেই কি? সুশান্ত যে পার্টিগুলি দিতেন, সে ব্যাপারে তিনি কি জানতেন? সেই সব পার্টিতে মাদকের জোগানই বা কে দিত?     

আরও পড়ুন- সুশান্তের বাগান বাড়িতে হাজির হতেন শ্রদ্ধা কাপুর? চলত দেদার মাদক পার্টি  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

48 घंटों से भी कम वक्त में होम लोन पाने के लिए इस बैंक ने लॉन्च की डिजी होम लोन्स स्कीम

Wed Sep 16 , 2020
मुंबई। कोटक महिन्द्रा बैंक (कोटक) ने मंगलवार को कोटक डिजी होम लोन्स स्कीम के लाॅन्च की घोषणा की। ग्राहक ऑनलाइन आवेदन कर सकते हैं, दस्तावेज दाखिल कर सकते हैं और 48 घंटों से भी कम वक्त में होम लोन की मंजूरी प्राप्त कर सकते हैं।  बैंक के वर्तमान व नए, […]

Breaking News

Recent Posts