Kangana Ranaut: ‘চলচ্চিত্র জগত্‍‌ সম্পূর্ণ নেশাগ্রস্ত’, ফের বিস্ফোরক কঙ্গনা – after drugs comment now actress kangana describes film industry as absolutely intoxicating

হাইলাইটস

  • সুর নরম করার কোনও লক্ষণই দেখা যাচ্ছে কঙ্গনা রানাওয়াতের মধ্যে।
  • আবারও তিনি টার্গেট করেছেন বলিউডকেই। তাঁর দাবি, বলিউড সম্পূর্ণরূপে নেশাগ্রস্ত।

এই সময় বিনোদন ডেস্ক: সুর নরম করার কোনও লক্ষণই দেখা যাচ্ছে কঙ্গনা রানাওয়াতের মধ্যে। বরং যত দিন যাচ্ছে, তত তাঁর কথার ঝাঁঝ বাড়ছে। বলিউডের মাদক-যোগ নিয়ে মুখ খুলে ইতমধ্যেই অনেকের চক্ষুশূল হয়েছেন। জয়া বচ্চন সংসদে দাঁড়িয়ে কঙ্গনার মন্তব্যের নিন্দা করেছেন। যদিও আরও কড়া ভাষায় জবাব দিতেও ছাড়েননি ক্যুইন অভিনেত্রী। আবারও তিনি টার্গেট করেছেন বলিউডকেই। তাঁর দাবি, ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পূর্ণরূপে নেশাগ্রস্ত।

বুধবার সাতসকালের পোস্টে কঙ্গনা লেখেন, ‘শো বিজনেস সম্পূর্ণরূপে নেশাগ্রস্ত। এর থেকে বোঝা যায়, বিশ্বের লাইট ও ক্যামেরা একজনের জীবন ও তাঁর একটা বিকল্প বাস্তব তৈরি করে। তাঁদের নিজস্বতা থাকে সামান্য় বুদবুদের মতোই। এই বিভ্রমকে স্বীকৃতি দিতে খুব শক্তিশালী আধ্যাত্মিক বিশ্বাস লাগে।’

পোস্টটিতে এই লেখার পাশাপাশি নিজের একটি ছবিও শেয়ার করেছেন কঙ্গনা। যেখানে দেখা যাচ্ছে, একটি বড় শোয়ের জন্য তৈরি হচ্ছেন তিনি। পরছেন লিপস্টিক।

অভিষেক ঝুলে পড়লে আর শ্বেতাকে মলেস্ট করা হলে?’ জয়াকে পালটা কঙ্গনার

মঙ্গলবার সংসদে কঙ্গনা রানাওয়াতের নাম-না করে তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। তাঁকে জবাব দিতে সুর আরও ঝাঁঝাল করেন ক্যুইন অভিনেত্রী। সরাসরি জয়া-অমিতাভের সন্তান অভিষেক ও শ্বেতার নাম টেনে প্রশ্ন ছুড়ে দিলেন তিনি।

কঙ্গনা ট্যুইটে জয়া বচ্চনকে জবাব দিয়ে বলেন, ‘আমার জায়গায় যদি আপনার কন্যা শ্বেতা থাকতেন, তাঁকেও যদি মারধর করা হত, কিশোরী অবস্থায় টেনে-হিঁচড়ে শ্লীলতাহানি করা হত, তাহলেও কি আপনি এই একই কথা বলতেন? যদি অভিষেক সব সময় হেনস্থার অভিযোগ করতেন এবং একদিন তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যেত, তাহলেও কি আপনি এই একই কথা বলতেন? আমাদের প্রতিও সমবেদনা জানান।’

ফিল্ম ইন্ডাস্ট্রিকে বদনাম করতে ষড়যন্ত্র চলছে!’ সংসদে কঙ্গনা, বিজেপি MP-কে তুলোধোনা জয়ার

জয়া বচ্চন মঙ্গলবার রাজ্যসভায় জিরো আওয়ারে তুলোধোনা করেন কঙ্গনা রানাওয়াতকে। জয়া বলেন, ‘মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিকে অপমান করার ষড়যন্ত্র চলছে। এটা লজ্জার। বিনোদন জগতের মানুষদের সোশ্যাল মিডিয়ায় ভর্ত্‍‌সনার শিকার হচ্ছে। যে সব লোকেরা এই ইন্ডাস্ট্রিতে এসেই নাম কামিয়েছেন, তাঁরাই এখন একে নর্দমা বলছেন। আমি এর সঙ্গে একেবারেই সহমত নই। আশা করব, এই ধরনের লোকেদের এই ভাষা ব্যবহার বন্ধ করতে বলবে সরকার।’

কিছুদিন আগেই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে ‘গটর’ অর্থাত্‍‌ নর্দমা বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। তিনি অভিযোগ করেছিলেন, ইন্ডাস্ট্রির ৯৯ শতাংশ মানুষই মাদকের সঙ্গে জড়িয়ে রয়েছেন।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Yes Bank joins ‘PSB Loans in 59 Minutes’, BFSI News, ET BFSI

Wed Sep 16 , 2020
On Tuesday, Yes Bank announced in a press release that it has launched a digital platform for MSMEs to avail hassle-free loans. It said that “Yes Bank is pleased to support the MSMEs”, which have been significantly impacted due to the unprecedented COVID-19 situation. ‘PSB Loans in 59 Minutes’Yes Bank […]

Breaking News

Recent Posts