Jat king Mahendra Pratap Singh’s decendents wants AMU to return their land as it was given on lease

নিজস্ব প্রতিবেদন: জমি বিতর্কে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি(AMU)। বিশ্ববিদ্যালয়কে দেওয়া জমি ফেরত চাইলেন জাঠ রাজা মহেন্দ্র প্রতাপ সিংয়ের বংশধররা। এনিয়ে তাঁরা চিঠি লিখেছেন বিশ্ববিদ্যালয়কে। ফলে ঘোর বিপাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন-কড়া ঠান্ডা, নিউমোনিয়ায় মৃত্যু রোগীর! নিউরো সায়েন্সকে জরিমানা স্বাস্থ্য কমিশনের

চিঠি পেয়েই নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। ভাইস চান্সেলর তারিক মনসুরের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বিষয়টি দেখার জন্য। কাউন্সিলের পরবর্তি বৈঠকে এনিয় রিপোর্ট দেবে কমিটি।

কী লেখা হয়েছে ওই চিঠিতে!

রাজা মহেন্দ্রপ্রতাপের বংশধররা লিখেছেন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ‘ত্রিকোনিয়া পার্ক’ ও ‘সিটি স্কুল’ গড়ে উঠেছে রাজা মহেন্দ্র প্রতাপের জমিতে। ওই জমি ৯০ বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়কে। সেই সময়ে পেরিয়ে গিয়েছে। তাই ওই জমি রাজপরিবারকে ফেরত দেওয়া হোক। এছাড়াও ওই চিঠিতে দাবি করা হয়েছে, রাজার জমিতে গড়ে ওঠা সিটি স্কুলের নাম মহেন্দ্র প্রতাপের নামে করা হোক।

আরও পড়ুন-সতীর্থের পাশে মমতা, চোখে জল নির্মলের! হাসপাতালের বেডে শুয়েই ‘দিদি’র চিঠি পড়লেন মন্ত্রী

প্রসঙ্গত, ২০১৮ সালে দাবি উঠেছিল, আলিগড় বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার পেছনে রাজা মহেন্দ্র প্রতাপের অনেক বড় অবদান রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের নাম মহেন্দ্র প্রতাপের নামে করা হোক। এনিয়ে তুমুল বিতর্ক হয় দেশজুড়ে।

উল্লেখ্য, ১৯২৯ সালে রাজা মহেন্দ্র প্রতাপ সিং বিশ্ববিদ্যালয়কে ৩.০৪ একর জমি দান করেন। তিনি মহমেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের ছাত্র ছিলেন। ১৮৭৫ সালে ওই কলেজ স্থাপন করেন স্যার সৈয়দ আহমেদ খাঁ। পরে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তিরত করা হয়। নতুন নাম হয় আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

SBI to change ATM cash withdrawal rules from September 18. Know details | लॉकडाउन में ATM फ्रॉड बढ़े, इसलिए 18 सितंबर से बदल रहा कैश निकालने का नियम; जानिए पैसे निकालने के लिए क्या करना पड़ेगा?

Wed Sep 16 , 2020
नई दिल्लीएक घंटा पहले कॉपी लिंक अब एसबीआई के एटीएम से 10 हजार रुपए या इससे अधिक राशि निकालने पर दिन में भी ओटीपी की जरूरत होगी। -फाइल फोटो बैंक ने ओटीपी बेस्ड एटीएम विड्रॉल सुविधा को 24×7 लागू करने का फैसला किया है SBI के 6.6 करोड़ से ज्यादा […]

Breaking News

Recent Posts