Nitin gadkari: নিতিন গডকরির করোনা, গেলেন আইসোলেশনে – union minister nitin gadkari tests positive for coronavirus, isolates himself

এই সময় ডিজিটাল ডেস্ক: এ বার করোনাভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি (Nitin Gadkari)। সড়ক পরিবহণ ও মহাসড়ক, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের দায়িত্বে রয়েছেন নিতিন। বুধবার গডকরি জানান, তাঁর কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। রিপোর্ট জানার পরেই নিজেকে আইসোলেশনে রেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

গডকরি এদিন বলেন, ‘গতকাল দুর্বল বোধ করায়, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। চেকআপ করাতে গিয়ে আমার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। সকলের আশীর্বাদ ও শুভেচ্ছায় বর্তমানে ভালোই আছি।’ ট্যুইট বার্তায় তিনি জানান, তিনি এখন আইসোলেশনে রয়েছেন। এই ক’দিনে যাঁরা তাঁর কাছাকাছি এসেছেন, ভাইরাস সংক্রমণের আশঙ্কায়, কোভিড গাইডলাইন মেনে প্রত্যেককে কোভিড টেস্ট করিয়ে নিতে বলেন মন্ত্রী।

করোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রীদের তালিকায় সর্বশেষ সংযোজন নিতিন গডকরি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরেও দু-বার করে হাসপাতালে ভর্তি হয়েছেন। দিনে কয়েক আগেই তিনি আবার দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন। তবে, অমিত শাহ এখন অনেকটাই সুস্থ।

করোনায় আক্রান্ত তিরুপতির সাংসদ বালি দুর্গা প্রসাদ (Balli Durga Prasad) বুধবারই মারা গিয়েছেন। YSRCP নেতার মৃত্যুর দুঃসংবাদ আসার কয়েক ঘণ্টার মধ্যেই নিতিন গডকরি কোভিডে আক্রান্ত হওয়ার খবর দেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Bandhan Bank’s emerging entrepreneurs business vertical has a new boss, BFSI News, ET BFSI

Wed Sep 16 , 2020
After completing five years as a universal bank and being successful in building a well-diversified loan book, Bandhan Bank‘s key focus still lies with partnering the unbanked and the underbanked in their journey of becoming entrepreneurs. In line with the Bank’s business strategy, a new vertical called Emerging Entrepreneurs Business […]

You May Like

Breaking News

Recent Posts