হাইলাইটস
- ওয়েব দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের শিরোপা পেয়েছেন অ্যামাজন প্রাইমের ‘মির্জাপুর’।
- অ্যাকশনে ভরপুর, ড্রাগ ও অপরাধ জগতকে নিয়েই ফের একবার টানটান চিত্রনাট্য তৈরি করা হয়েছে মির্জাপুর ২-তে।
- অ্যামাজন প্রাইম ভিডিয়োর তরফে ঘোষণা করা হয়েছে জনপ্রিয় এই ওয়েবসিরিজের সিজন ২ আসতে চলেছে ২০২০ সালের ২৩ অক্টোবর।
নির্মাতাদের আশ্বাস মির্জাপুর ২ হতে চলেছে আরও জমজমাট, তবে নীতি একই থাকবে। এবারের সিজনেও দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু, শ্বেতা ত্রিপাঠী শর্মা, রসিকা দুগল, হর্ষিতা শেখর গৌর, অমিত সিয়াল, অঞ্জুম শর্মা, শিবা চাড্ডা, মনু ঋষি চাডা ও রাজেশ তাইলাংকে। অ্যাকশনে ভরপুর, ড্রাগ ও অপরাধ জগতকে নিয়েই ফের একবার টানটান চিত্রনাট্য তৈরি করা হয়েছে মির্জাপুর ২-তে। কী ভাবে এগুলির মধ্যে নিজেকে বাঁচানোর লড়াই চালাচ্ছে চরিত্ররা সেটাই এবারের আকর্ষণ। সিক্যুয়েলে বিজয় শর্মা, প্রিয়াংশু পাইনুলি এবং ঈষা তলওয়ারও রয়েছেন।
আগেকার দিনের ভিলেনদের থেকে এখনকার ভিলেনদের মধ্যে কী পরিবর্তন হয়েছে? এ নিয়ে নিজের মনের কথা শেয়ার করেছেন মির্জাপুরের অন্যতম প্রধান চরিত্র কালীন ভাই অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠী। অ্যামাজন প্রাইমে আগামী ২৩ অক্টোবর মুক্তি পাবে মির্জাপুর ২। পঙ্কজের কথায়, ‘৮০-৯০-এর দশকে শাকাল ও মোগাম্বোর মতো ভিলেনদের মিশ্রণ রয়েছে এবারের কালীন ভাইয়ের মধ্যে।’ তিনি বলেছেন, ‘আগে ভিলেনদের চরিত্রে কোথাও একটা সীমাবদ্ধতা থাকত। তবে মির্জাপুর, গুরগাঁও ও সেক্রেড গেমসে আমি কালো জগতকে আরও বেশি উন্মোচন করেছি। আরও গভীরে গিয়ে ভিলেনের মননকে তুলে ধরা হয়েছে।’ আগামী সিজনে আলি ফজলের সঙ্গেই সম্মুখসমরে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। পঙ্কজের কথায়, এবারের কালীন ভাই ‘মোগাম্বো, শাকাল ও গব্বরের ২.০ ভার্সান’।
অ্যামাজন প্রাইম ভিডিয়োর তরফে ঘোষণা করা হয়েছে জনপ্রিয় এই ওয়েবসিরিজের সিজন ২ আসতে চলেছে ২০২০ সালের ২৩ অক্টোবর। অর্থাত্ ফেস্টিভ সিজনে দর্শকদের অ্যামাজনের উপহার Mirzapur Season 2।
আরও পড়ুন: শুরু কাউন্টডাউন, পুজোতেই আসতে চলেছে হিট ওয়েব সিরিজ মির্জাপুরের দ্বিতীয় সিজন
এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।
