Shah Rukh Khan: রাজকুমার হিরানির ছবিতে নতুন জুটি, শাহরুখের নায়িকা এবার তাপসী? – buzz of taapsee pannu to star opposite shah rukh khan in rajkumar hirani’s next

হাইলাইটস

  • এ বিষয়ে পরিচালক বা অভিনেতাদের তরফে এখনও কোনও ঘোষণা করা হয়নি।
  • সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রিকে কলঙ্কিত করার প্রতিবাদে, রাজ্যসভায় জয়া বচ্চন ক্ষোভ প্রকাশ করলে তাঁর পক্ষ নিয়ে ট্যুইট করেছিলেন তাপসী।
  • অন্যদিকে, প্রায় দু বছর হতে চলল শাহরুখের কোনও ছবি নেই।

এই সময় বিনোদন ডেস্ক: এর আগে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজের তরফে প্রযোজিত ছবি ‘বদলা’-তে কাজ করেছেন তাপসী পান্নু। সেই ছবিতে তাপসীর সঙ্গে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু অনস্ক্রিনে এখনও শাহরুখের নায়িকা হননি তাপসী। এবার নাকি সেই আশাও পূর্ণ হতে চলেছে অভিনেত্রীর। বলিউডে জোর গুঞ্জন, পরিচালক রাজকুমার হিরানির নতুন ছবির নায়ক শাহরুখ খান, নায়িকা তাপসী পান্নু। সোশ্যাল মেসেজ থাকা একটি কমেডি জঁরের ছবিতে এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন তাঁরা। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি।

এ বিষয়ে পরিচালক বা অভিনেতাদের তরফে এখনও কোনও ঘোষণা করা হয়নি। সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রিকে কলঙ্কিত করার প্রতিবাদে, রাজ্যসভায় জয়া বচ্চন ক্ষোভ প্রকাশ করলে তাঁর পক্ষ নিয়ে ট্যুইট করেছিলেন তাপসী। অভিনেত্রী বরাবরই সরব নিজের মতামত নিয়ে। এ বার জয়াকে সাপোর্ট করে তাপসী পোস্ট করেন, ‘ইন্ডাস্ট্রি থেকে আবার একজন মহিলাই মুখ খুললেন।’ তাপসীকে বড় পর্দায় শেষ দেখা গিয়েছে অনুভব সিনহার ‘থাপ্পড়’ ছবিতে। অন্যদিকে, প্রায় দু বছর হতে চলল শাহরুখের কোনও ছবি নেই।

শেষ দেখা গিয়েছিল আনন্দ এল রাইয়ের জিরো সিনেমায়। এরপর আর কোনও সিনেমার জন্য সই করেননি। তবে সেই খরা হয়তো কাটতে চলেছে। এবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে যৌথভাবে কাজ করতে চলেছেন শাহরুখ খান। উল্লেখ্য, মুন্না ভাইয়ের জন্য শাহরুখকে অফার করা হয়েছিল। কিন্তু সেই সময় কোনও কারণে হিরানি ও শাহরুখ একসঙ্গে কাজ করতে পারেননি। তবে এই প্রথমবার সুপারস্টার খান ও সুপারস্টার ডিরেক্টর একসঙ্গে কাজ করবেন। সঙ্গে অবশ্যই থাকবেন প্রোডিউসার বিধু বিনোদ চোপড়া।

সূত্রের খবর, রাজকুমার হিরানির প্রোডাকাশন ও শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেন্টমেন্টের যৌথ প্রোযোজনায় কাজ করবেন তাঁরা। আসন্ন সিনেমার তারকা অবশ্যই খোদ শাহরুখ। দেশভাগের উপর তৈরি প্রেক্ষাপটের উপর তৈরি এই সিনেমার চিত্রনাট্যকার পারিজাত জোশি। ড্রামা, লাইট হার্টেট ফিল্মে এই প্রথম দেখা যাবে বলিউড বাদশাকে।

আরও পড়ুন: ফের দীপিকার সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স শাহরুখের, এবার তিনি ‘পাঠান’!

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Rewari police arrest military engineering wig Jaipur employee in accuse of spy sending intelligence information to Pakistan | 'ऑपरेशन मैडमजी' के जरिए पकड़ा गया मिलिट्री इंजीनियरिंग सर्विस का इम्प्लॉई, जयपुर की आर्मी ब्रिगेड और अफसरों की जानकारी दी थी

Thu Sep 17 , 2020
Hindi News Local Haryana Rewari Police Arrest Military Engineering Wig Jaipur Employee In Accuse Of Spy Sending Intelligence Information To Pakistan रेवाड़ी20 मिनट पहले कॉपी लिंक पाकिस्तानी इंटेलीजेंस ऑपरेटिव ने जयपुर में तैनात डिफेंस पर्सनल को हरलीन और हरमन नाम से फ्रेंड रिक्वेस्ट भेजी थी गिरफ्तार किया गया एम्प्लॉई पाकिस्तानी […]

You May Like

Breaking News

Recent Posts