Priyanka Chopra: ‘সুন্দরী’ স্ত্রী প্রিয়াঙ্কাকে বার্থ ডে উইশ, মন গলাবে নিকের পোস্ট – “so grateful we found one another,” writes nick jonas in his birthday post for wife priyanka chopra

হাইলাইটস

  • ‘সুন্দরী’ স্ত্রীকে জন্মদিনের সেরা উপহারটি দিলেন নিক জোনাস।
  • প্রিয়াঙ্কা চোপড়ার জন্য তাঁর বার্তা মন গলাবেই দেশি গার্লের।
  • শনিবারই ৩৮ বছর পূর্ণ করেছেন বলি ও হলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা।

এই সময় বিনোদন ডেস্ক: ‘সুন্দরী’ স্ত্রীকে জন্মদিনের সেরা উপহারটি দিলেন নিক জোনাস। প্রিয়াঙ্কা চোপড়ার জন্য তাঁর বার্তা মন গলাবেই দেশি গার্লের।

শনিবারই ৩৮ বছর পূর্ণ করেছেন বলি ও হলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন হাবি নিক জোনাস। তাঁর ও প্রিয়াঙ্কার একটি রোম্যান্টিক ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি তোমার চোখের দিকে সারাজীবন তাকিয়ে থাকতে পারি। তোমায় ভালোবাসি। এখনও পর্যন্ত আমার দেখা মানুষগুলির মধ্যে তুমি সবচেয়ে চিন্তাশীল, যত্নবান ও সুন্দর। আমরা একে-অপরকে খুঁজে পেয়েছি, এ জন্য কৃতজ্ঞ।’

ছবিতে দেখা যাচ্ছে, নিকের কোলে বসে রয়েছেন প্রিয়াঙ্কা। দুজনে একে-অপরের দিকে চেয়ে রয়েছেন। হলুদ একটি গর্জিয়াস ড্রেস পরে রয়েছেন প্রিয়াঙ্কা। আর তাঁর হাবি নিক একটি ফ্লোরাল শার্ট পরে রয়েছেন।

প্রিয়াঙ্কাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর ও নিকের রোকা সেরিমনির একটি ছবি পোস্ট করেছেন নিকের বাবা পল জোনাস। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে প্রিয়াঙ্কা। তুমি আমাদের পরিবারে আনন্দ এনেছো। লাভ ইউ।’

৩৮-এ প্রিয়াঙ্কা চোপড়া! এক ঝাঁক হলিউডের অফার তাঁর ঝুলিতে…

২০১৮ সালের ১ ও ২ ডিসেম্বর যোধপুরের উমেইদ ভবন প্যালেসে খ্রিস্টান ও হিন্দু মতে বিয়ে হয় প্রিয়াঙ্কা ও নিকের। বর্তমানে তাঁরা থাকেন লস এঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ায়।

কর্মক্ষেত্রে প্রিয়াঙ্কাকে শেষবার স্ক্রিনে দেখা গিয়েছে দ্য স্কাই ইজ পিংকে। সেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ফারহান আখতার, জায়রা ওয়াসিম ও রোহিত শরাফ। নেটফ্লিক্সের সুপারহিরো ফিল্ম উই ক্যান বি হিরোস ও অভিনেত্রী-কমেডিয়ান মিনডি ক্যালিং-এও দেখা যাবে তাঁকে। এ ছাড়াও নেটফ্লিক্সের ফিল্ম দ্য হোয়াইট টাইগার ও অ্যামাজনের সিরিজ সিটাডেলেও অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া।

কয়েকদিন আগেই অ্যামাজন প্রাইমের সঙ্গে বড়সড় চুক্তি করেছেন প্রিয়াঙ্কা। তাঁর প্রোডাকশন হাউজ এই সংস্থার সঙ্গে দুবছরের জন্য মিলিয়ন ডলারের চুক্তি সই করেছে। অভিনেত্রী নিজেই এ কথা তাঁর ইনস্টাগ্রামে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, একজন অভিনেতা এবং প্রযোজক হিসেবে তিনি ভাষা এবং ভৌগলিক অবস্থানের বাধা পেরিয়ে ভালো বিষয়বস্তু তৈরির চেষ্টা করেন। এর জন্য বিশ্বের সব জায়গার প্রতিভাদের সুযোগ দিতে চান তিনি। তাঁর প্রোডাকশন হাউস পার্পল পেবল পিকচার তাই অ্যামাজনের সঙ্গে একটি চুক্তি সই করেছে। একজন গল্পকার হিসাবে তিনি ক্রমাগত নতুন ধারণা সন্ধান করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁর কাছে মুক্ত মন এবং দৃষ্টিভঙ্গি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

তামিলনাড়ুতে বিজেপির চমক, দলের গুরুত্বপূর্ণ পদে চন্দনদস্যু বীরাপ্পনের মেয়ে বিদ্যা

Sun Jul 19 , 2020
 বিদ্যা জানিয়েছেন, ‘জীবনে একবারই বাবাকে দেখেছি। বলেছিলেন, পড়াশোনা করে বড় হতে হবে। মানুষের সেবা করতে হবে। তাঁর কাছ থেকে সমাজসেবায় উত্সাহ পেয়েছি সেই ছোট বেলাতেই।’ Source link

You May Like

Breaking News

Recent Posts