এই বিল সম্পর্কে কিছু শক্তি সাধারণ মানুষককে ভুল পথে চালিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন নমো। কৃষকদের প্রতি তাঁর আশ্বাস, আগামী দিনেও ফসলের সহায়ক মূল্য বেঁধে দেওয়া হবে এবং কৃষকদের থেকে ন্যায্য মূল্যে সরকার ফসল কিনবে। ফলে এই নিয়ে অহেতুক বিভ্রান্ত না হওয়ার জন্য কৃষক সম্প্রদায়ের কাছে আবেদন করেছেন মোদী।
এর আগে সভায় কৃষি সংক্রান্ত বিলগুলি উত্থাপন করে কৃষকদের অহেতুক উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও। তিনি দাবি করেন, দেশের কৃষিক্ষেত্রকে লাভজনক করে তুলতে এই বিল। বর্তমানে যেভাবে সরকার বিভিন্ন কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) বেঁধে দেয় সেই ব্যবস্থা নতুন আইন তৈরির পরেও অপরিবর্তিত থাকবে বলে আশ্বস্ত করেছেন তিনি। মন্ত্রী আরও জানান, এই বিল কার্যকর হলে কোনও ভাবে রাজ্যের কৃষি পণ্য বিপণন কমিটি (APMC) আইন খর্ব হবে না।
আরও পড়ুন: কৃষি বিলের প্রতিবাদে NDA-তে বিদ্রোহ, মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা অকালি নেত্রীর
যদিও মন্ত্রীর এই আশ্বাস খুশি করতে পারেনি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম-সহ বিরোধী দলগুলিকে। এই বিলের বিরোধিতা করেছে তারা। শুধু তাই নয় কৃষি বিলের প্রতিবাদে নরেন্দ্র মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী হরসিমরত কৌর। তাঁর দল পঞ্জাবের শিরোমণি অকালি দল (SAD) এনডিএ-র দীর্ঘদিনের শরিক। এছাড়া টিআরএস এবং বিজু জনতা দলের মতো মোদী সরকারকে ইস্যু ভিত্তিক সমর্থনকারী দলগুলিও কেন্দ্রের কৃষি বিলের বোরোধিতা করেছে।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
