পশ্চিমবঙ্গ ও কলকাতার আবহাওয়ার খবর ১৮ সেপ্টেম্বরের , Weather report of Kolkata and West Bengal 18 September in Bengali

 সপ্তাহান্তে ফের বৃষ্টি!

সপ্তাহান্তে ফের বৃষ্টি!

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এই সপ্তাহের শেষের দিকে প্রবল বৃষ্টির তাণ্ডব দেখবে রাজ্য। রবিবার একটি নিম্নচাপ সংগঠিত হওয়ার কথা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবেই বাংলার দক্ষিণাংশে প্রবল বৃ্ষ্টিপাতের সম্ভাবনা।

 শুক্রবারের আবহাওয়া

শুক্রবারের আবহাওয়া

শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার থাকবে বেশ কয়েকটি এলাকায়। রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে , উইকএন্ডে শুরু হওয়ার আগে , শুক্রবার রাত থেকেই তেড়ে বৃষ্টি নামবে বাংলরা বহু এলাকায়। তবে তাতে ভ্যাপসা গরম থেকে রেহাই মিলবে না।

 কোন কোন জেলায় প্রবল বৃষ্টি?

কোন কোন জেলায় প্রবল বৃষ্টি?

এদিকে, প্রবল বৃষ্টি ধেয়ে আসবে , এমন পূর্বাভাস আসতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতা, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও , ঝাড়গ্রামে প্রবল বৃষ্টি হতে পারে বলে খবর। এদিকে, মুর্শিদাবাদেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।

 কবে পর্যন্ত চলবে বৃষ্টি?

কবে পর্যন্ত চলবে বৃষ্টি?

জানা গিয়েছে, বাংলার একাধিক দক্ষিণবঙ্গের জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত। অতিভারী বৃষ্টি সেখানে হবে বলে খবর। এদিকে, আসন্ন নিম্নতাপের দিকে তাকিয়ে মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

 তাপমাত্রা

তাপমাত্রা

আজ শহরের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বোচ্চ এই তাপমাত্রার সঙ্গে রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। সর্মনিম্ন তাপমাত্রা আজ ২৭ ডিগ্রির আশেপাশে ঘুরবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ipl winners list: রাত পোহালেই ক্রিকেটের মহারণ! ২০০৮-১৯ অবধি একনজরে IPL চ্যাম্পিয়নদের তালিকা... - ipl winners list 2008 to 2019

Fri Sep 18 , 2020
হাইলাইটস ২০১২ এবং ২০১৪ এই দুই বছর আইপিএল সেরা হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ফাইনালে ওঠার সবথেকে বেশি রেকর্ড করেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস, মোট ৮ বার। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ানসের কাছে মোট ১৭টি আইপিএল ম্যাচ হেরেছে চেন্নাই, যার মধ্যে রয়েছে তিন-তিনটি ফাইনাল ম্যাচই। এই সময় ডিজিটাল ডেস্ক: […]

Breaking News

Recent Posts