এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যের অন্যতম জনপ্রিয় কেক-পেস্ট্রির রিটেল চেন, মিও আমোরের ( mio amore) কর্ণধার অর্ণব বসু প্রয়াত। বয়স হয়েছিল ৬৫ বছর। বেশ কিছুদিন যাবৎ ক্যান্সারে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার তিনি শেষনিঃস্বাস ত্যাগ করেন।
অর্ণবের ছেলে এবং ছেলের বউ বিদেশে সফল পেশাদার। তাঁর মেয়ের নিজের ব্যবসা রয়েছে। ছেলে-মেয়ের কেউই অর্ণবের ব্যবসায় যোগ দেননি। প্রতিষ্ঠান পরিচালনার ভার তাই তিনি পুরোপুরি পেশাদারদের হাতে ছেড়ে দিয়েছিলেন।
