Arshad Warsi Shares A Heartbreaking Video Of A Farmer; Mika Singh Replies, ‘People Prefer Entertaining News About Kangana-Rhea’

নিজস্ব প্রতিবেদন : ‘কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।’ কৃষি সংক্রান্ত বিল নিয়ে শুক্রবার এমনই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষিক্ষেত্রে সংস্কার আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বিল নিয়ে মতামত ব্যখ্যা করতে শুরু করেন, সেই সময় কৃষকদের একটি নতুন ভিডিয়ো শেয়ার করেন বলিউড অভিনেতা আরশাদ ওয়ার্সি। যেখানে জল, কাঁদার মধ্যে ধানের চারা রোপণ করতে দেখা যায় ৩ জনকে। নিজের টুইটার হ্যান্ডেলে আরশাদ ওয়ার্সি যখন ওই ভিডিয়ো শেয়ার করেন, সেই সময় তার পালটা জবাব দেন মিকা সিং।

আরও পড়ুন : ‘আপনি আমাদের খাবারের ব্যবস্থা করেন না’, জয়াকে কড়া জবাব মুকেশ খান্নার

তিনি বলেন, কৃষকদের সমস্যা নিয়ে কেউ কথা বলছেন না। এই সমস্ত খবর কেউ প্রকাশ্যে আনছেন না। সাধারণ মানুষ আরও বেশি করে কঙ্গনা রানাউত, রিয়া চক্রবর্তীর দেখছেন। দেশের কৃষকদের কথা কেউ ভাবছেন না বলেও মন্তব্য করতে দেখা যায় মিকাকে।

দেখুন…

কৃষকদের নিয়ে আরশাদ ওয়ার্সির টুইট এবং তার প্রেক্ষিতে মিকা সিংয়ের পালটা টুইট নিয়ে নেট জনতার একাংশের মধ্যে শুরু হয়ে গিয়েছে জোর আলোচনা।

এদিকে কঙ্গনা সুশান্ত সিংয়ের মৃত্যুর পর থেকে যেভাবে রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তী কিংবা কঙ্গনা রানাউতের খব প্রকাশ করা হচ্ছে, তা দেখে যে মিকা সিং, আরশাদ ওয়ার্সিরা বেশ বিরক্ত, তা স্পষ্ট করে দেন বলিউডের এই দুই সেলেব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

jee main paper 2 result 2020: প্রকাশিত হল JEE Main পেপার টু রেজাল্ট, এক ক্লিকে গুরুত্বপূর্ণ সব তথ্য... - jee main paper 2 result 2020 declared by nta, how to check?

Fri Sep 18 , 2020
হাইলাইটস শুক্রবার জয়েন্ট মেইন পেপার টু পরীক্ষা’র ফলাফল ও চূড়ান্ত ফলাফলের ওএমআর শিট প্রকাশিত হয়েছে। আর্কিটেকচার এবং প্ল্যানিং প্রোগ্রামের আন্ডারগ্র্যাজুয়েট স্তরে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়ছিল। ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাচ্ছে। এই সময় ডিজিটাল ডেস্ক: জয়েন্ট মেইন পেপার টু পরীক্ষা’র (JEE Main Paper 2 Exam) […]

Breaking News

Recent Posts