
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১৯২। উত্তর ২৪ পরগনায় ৫০২ জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। কলকাতায় করোনা সংক্রমিত এদিন ৪৯৩। এদিন উত্তর ২৪ পরগনা ও কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা দাঁড়িয়েছে সমান সমান। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৫৫১ জন। উত্তর ২৪ পরগনায় ৯৫০ জনের মৃত্যু হয়েছে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
শুক্রবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৯০৭০। এদিন ৪৯৩ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৫১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৩২৬৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪২৫৪ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪৬৩ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪৪১৮৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫০২ জন। মৃত্যু হয়েছে মোট ৯৫০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৮৯৮৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪২৫০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫২৯ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা
হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ১৬০৪৩। এদিন আক্রান্ত হয়েছেন ১৭১ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৮৯ জন। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ২২২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১১৪৭৩১। হুগলিতে ১৪২ জন বেড়ে আক্রান্ত ১০৯০৩ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৩৭২৫, কোচবিহারে ৪৭০৩, দার্জিলিংয়ে ৬৮১৪, কালিম্পংয়ে ৭৩২, জলপাইগুড়ি ৫১৫১, উত্তর দিনাজপুর ৩০২৯, দক্ষিণ দিনাজপুর ৪৭৭৬, মালদহ ৬০২৯, মুর্শিদাবাদ ৪৮৭৪, নদিয়া ৫৯৮৬, বীরভূম ৩০৭২, পুরুলিয়া ২৬২৪, বাঁকুড়া ৪৪০৯, ঝাড়গ্রাম ৪৮৯, পশ্চিম মেদিনীপুর ৮১৬৯, পূর্ব মেদিনীপুর ৯১৯৬, পূর্ব বর্ধমান ৪০৫৮, পশ্চিম বর্ধমান ৫৯৩৯ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।