মোদীর কাছে রাজ্যপালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতার, Mamata Banerjee alleges against Governor to Narendra Modi in Corona meeting.

মোদীর কাছে নালিশ মমতার

মোদীর কাছে নালিশ মমতার

আবার যার তার নামে নয়। নাম না করে একেবারে রাজ্যপালের নামেই নালিশ ঠুকলেন তিনি। মমতা বলেন, আমাদের রাজ্যেই সাংবিধানিক পদে এমন কেউ আছেন, যাঁর কাছ থেকে চূড়া্ত অসহযোগিতা পেয়ে আসছি। তিনি উত্যক্ত করে চলেছেন সর্বদা। ঠিক এই ভাষাতেই এদিন নাম না করে রাজ্যপালের সম্পর্কে প্রধামন্ত্রী মোদীর কাছে নালিশ করলেন মমতা।

রাজ্যপালকে নিয়ে মোদীর কাছে অভিযোগ

রাজ্যপালকে নিয়ে মোদীর কাছে অভিযোগ

এদিন তিন মুখ্যমন্ত্রীর সঙ্গে করোনা নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিয়ে মোদীর কাছে অভিযোগ করেন মমতা। শুধু তাই নয়, এই বৈঠকে তিনি রাজ্যের পাওনা নিয়েও সরব হন। প্রধানমন্ত্রীকে পেয়ে রাজ্যের জন্য যে সমস্ত দাবি করা উপযুক্ত তিনি করে দেন।

আর্থিক সহায়তা দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

আর্থিক সহায়তা দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

করোনার আবহে আর্থিক সহায়তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে সরব ছিলেন। এর আগে যতবারই বলার সুযোগ পেয়েছেন তিনি এই দাবি করে এসেছেন। এদিনও তার অন্যথা হল না। মমতা বলেন, করোনা যু্দ্ধে রাজ্য আড়াই হাজার কোটি টাকা খরচ করেছে ইতিমধ্যেই। রাজ্যের আরও টাকার প্রয়োজন।

রাজ্য পাওনা টাকা পায়নি, অভিযোগ মমতার

রাজ্য পাওনা টাকা পায়নি, অভিযোগ মমতার

তাঁর কথায়, কোভিড মোকাবিলায় আমরা কেন্দ্রের কাছ থেকে মাত্র ১২৫ কোটি টাকা পাওয়া গিয়েছে। আর রাজ্যের পাওনা রয়েছে ৫৩ হাজার কোটি টাকা। জিএসটিতে রাজ্যের ভাগ বাবদ ৪১৩৫ কোটি টাকা পাওনা রয়েছে। আর করোনার আবহেই ঘূর্ণিঝড় আম্ফানের জন্য রাজ্য চেয়েছিল ৫ হাজার কোটি টাকা। পেয়েছে মাত্র ১ হাজার কোটি টাকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Delhi Police Crime Branch arrested 5 people for cheating millions on the name of loan | लोन दिलाने के नाम पर करते थे लाखों की ठगी, गिरोह के सरगना समेत 5 लोग गिरफ्तार

Mon Jul 27 , 2020
नई दिल्ली: दिल्ली पुलिस (Delhi Police) की क्राइम ब्रांच (Crime Branch) ने एक ऐसे गैंग का पर्दाफाश किया है जो लोगों को लोन दिलाने के नाम पर उनसे पैसे ठग लिया करता था. पुलिस को एक शिकायत मिली थी कि रितेश तिवारी नाम का व्यक्ति अपने आप को गृह मंत्री […]

You May Like

Breaking News

Recent Posts