রাজ্য এখন অবৈধ বোমা তৈরির কারখানা, মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজ্যপালের, State has become home to illegal bomb making, Governor Jagdeep Dhankhar criticises CM Mamata Banerjee

পদস্থ আধিকারিকরা দায়িত্ব এড়াতে পারেন না

পদস্থ আধিকারিকরা দায়িত্ব এড়াতে পারেন না

যাঁরা আইনরক্ষাকারী আধিকারিক, তারা আইনশৃঙ্খলা অবনতি হওয়ার ঘটনার জবাবদিহি এড়াতে পারেন না। টুইটে মন্তব্য করেছেন রাজ্যপাল। পুলিশকে আক্রমণ করে রাজ্যপাল বলেছেন, বিরোধীদের ওপর রাজনৈতিক প্রচার চালানোর ব্যস্ত রয়েছে পুলিশ।

ডিজিপিকে কটাক্ষ

ডিজিপিকে কটাক্ষ

রাজ্য পুলিশের ডিজিপিকে কটাক্ষ করে রাজ্যপাল বলেছেন, রাজ্য পুলিশের ডিজিপি বাস্তবতা থেকে অনেকটা দূরে। সেটাই উদ্বেগের কারণ। তাঁর অস্ট্রিচ স্ট্যান্স অত্যন্ত বিরক্তিকর বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল। মুর্শিদাবাদে আলকায়দার মডিউলের ছয়জনের গ্রেফতার হওয়াকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছে রাজ্যপাল। পুলিশ আইন অনুসারে কোনও বৈষম্য ছাড়াই নির্দিষ্ট পথে চলবে বলেও আশা প্রকাশ করেছেন রাজ্যপাল।

সাধারণ পুলিশকর্মীদের প্রশংসা

সাধারণ পুলিশকর্মীদের প্রশংসা

সাধারণ পুলিশকর্মীদের কাজের প্রশংসা করেন রাজ্যপাল। কঠিন পরিস্থিতিতে তাঁরা কাজ করছেন। সমস্যা তাঁদের নিয়েই যাঁরা রাজনৈতিকভাবে দিক নির্দেশিত।

রাজ্যের গণতন্ত্র নিয়ে প্রশ্ন

রাজ্যের গণতন্ত্র নিয়ে প্রশ্ন

রাজ্যের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল বলেছেন, এটি অমূল্য এবং সমঝোতা যোগ্য নয়। তিনি কটাক্ষ করেন বলেছেন, সমঝোতার গণতন্ত্র নাগরিক জীবনের পক্ষে ধ্বংসাত্মক। পুলিশ ও আমলাতন্ত্রের রাজনীতিকরণ হওয়ায় গণতন্ত্রের ওপর চাপ পড়ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Warning About Potentially Deadly Mosquito-Borne Virus in Michigan

Sat Sep 19 , 2020
Latest Infectious Disease News FRIDAY, Sept. 18, 2020 (HealthDay News) — Some Michigan residents are being told to stay indoors after dark and protect themselves from mosquito bites as the state tries to contain the spread of a rare but potentially deadly mosquito-borne disease called Eastern Equine Encephalitis […]

You May Like

Breaking News

Recent Posts