এদিকে, নয়া দায়িত্বে স্বভাবতই খুশি তরুণ এই নেতা। তাঁর উপরে আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন সনিয়া ও রাহুল গান্ধীকে। ট্যুইটারে জিতিন লিখেছেন, ‘আমার প্রতি এবং কংগ্রেস পার্টির প্রতি আমার কমিটমেন্টের উপরে আস্থা রাখার জন্য সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর কাছে আমি কৃতজ্ঞ। নয়া দায়িত্ব সফলভাবে পূরণ করতে পারব বলেই আমার আশা।’ এই ট্যুইটে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসকেও ট্যাগ করেন জিতিন।
আরও পড়ুন: লক্ষ্য একুশের মহারণ, প্রদেশ সভাপতি পদে অধীরেই আস্থা সনিয়ার
গত লোকসভা ভোটের আগে রাজস্থানের নেতা সি পি জোশীকে সরিয়ে অসমের তরুণ নেতা গৌরব গগৈকে পশ্চিমবঙ্গে পর্যবেক্ষক নিয়োগ করেছিলেন রাহুল গান্ধী। লোকসভা ভোটে দেশজুড়ে কংগ্রেসের ভরাডুবি হয়। বাংলার মাটিতেও তাদের ফল হয় তথৈবচ। একমাত্র ব্যক্তিগত করিশ্মায় গড় ধরে রাখতে সফল হন অধীর চৌধুরী।
আরও পড়ুন: ‘বিদ্রোহী’ গুলাম নবি আজাদের ডানা ছাঁটলেন সনিয়া, কংগ্রেসে উত্থান সুরজেওয়ালার
এর পরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এ রাজ্যে কংগ্রেসের রক্তক্ষরণ অব্যাহত। বহু নেতা কর্মী দল ছেড়ে বিরোধী শিবিরে নাম লিখিয়েছেন। অনেক নেতাকর্মী আবার বসে গিয়েছেন। বছর ঘুরলে বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে দিন কয়েক আগে লোকসভায় দলের নেতা অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নিয়োগ করেন সনিয়া গান্ধী। আর এবার রাহুল পছন্দের গৌরবকে সরিয়ে জিতিন প্রসাদকে বাংলায় পর্যবেক্ষ করলেন তিনি।
অধীর চৌধুরী-জিতিন প্রসাদ জুটি আগামী দিনে বাংলার মাটিতে কংগ্রেসের সুদিন ফেরাতে পারে কি না, সেটাই এখন দেখার।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।