Kolkata power cut: রবি থেকে মঙ্গলবার ব্যাহত হতে পারে বিদ্যুৎ সরবরাহ, গ্রাহকদের বার্তা CESC-র! কিন্তু কেন? – heavy rains forecast in south between from 20 to 22 sept, power supply may hit in cesc areas

এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপের জেরে রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের এই পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে গ্রাহকদের বার্তা পাঠানো শুরু করল সিইএসসি। যেখানে সম্ভাব্য বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের জন্য গ্রাহকদের থেকে আগাম ক্ষমা চেয়ে নিয়েছে তারা। পাশাপাশি একটি হেল্প লাইন নম্বরেও দেখা হয়েছে। নম্বরটি হল ১৯১২। বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত যে কোনও সমস্যা হলে সহায়তার জন্য এই নম্বরে ফোন করা যাবে বলে আশ্বাস দিয়েছে তারা।

উম্পুনের তাণ্ডবের স্মৃতি সাধারণ মানুষের মনে এখনও তাজা। ওই ঘূর্ণিঝড়ের পরের বেশ কয়েকদিন বিদ্যুৎহীন ছিল শহরের বিস্তীর্ণ এলাকা। লকডাউনের ফলে কর্মী সংখ্যা সাধারণ সময়ের তুলনায় অনেক কম থাকায় পরিস্থিতি সামাল দিতে নাজেহাল অবস্থা হয়েছিল সিইএসসির। বহু স্থানে জনরোষের মুখে পড়তে হয় বিদ্যুৎ সংস্থার কর্মীদের। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগে ময়দানে নেমে পড়েছে কলকাতা এবং পার্শর্বর্তী বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থাটি। কোনও পরিস্থিতি মোকাবিলায় সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে তারা। একইসঙ্গে সম্ভাব্য বিদ্যুৎহীন এলাকায় দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে হেল্পলাইনের বিষয়টিও মনে করিয়ে দেওয়া হয়েছে গ্রাহকদের।

আবহাওয়া দফতর সতর্কবার্তা দিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা যেমন, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। তবে ২১ সেপ্টেম্বর, সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির দাপট বাড়বে। বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহবিদদের ধারণা, আগামী ২০ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যেতে পারে বলে । এর প্রভাবে আগামী ২০-২২ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে, বৃষ্টি আরও বাড়বে সোমবার। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ওই দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

cesc

CESC-র পাঠানো SMS বার্তা

মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের অভিমুখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। মঙ্গলবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যত্র হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের রবিবারের মধ্যে ফিরে আসার এবং তার পর গভীর সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। এর প্রভাবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সর্তকতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

আরও পড়ুন: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Governor Jagdeep Dhankar target on Mamata government West Bengal becomes the base of illegal bomb making राज्यपाल धनखड़ का ममता सरकार पर निशाना, बोले- अवैध बम बनाने का अड्डा बना WB

Sat Sep 19 , 2020
पश्चिम बंगाल के राज्यपाल जगदीप धनखड़ (Governor Jagdeep Dhankhar) ने शनिवार को आरोप लगाया कि प्रदेश ‘अवैध बम बनाने का अड्डा बन चुका है’ और कानून व्यवस्था की बदतर स्थिति की जिम्मेदारी से राज्य प्रशासन बच नहीं सकता है. राज्यपाल जगदीप धनखड़ और सीएम ममता बनर्जी (Photo Credit: फाइल फोटो) […]

Breaking News

Recent Posts