Petrol price: আরও দাম কমল পেট্রল-ডিজেলের, কোথায় কত? – petrol and diesel prices cut by 8 paise & 15 paise on tuesday

এই সময় ডিজিটাল ডেস্ক: আরও কমল ডিজেলের দাম। কমেছে পেট্রলের দামও। রবি ও সোমবার টানা দু দিন কমেছে ডিজেলের দাম। পেট্রলের দাম অপরিবর্তিতই ছিল। তবে মঙ্গলবার পেট্রল ও ডিজেল দুটো জ্বালানিরই দাম কমেছে। পেট্রলের দাম লিটারে ৮ পয়সা এবং ডিজেলের দাম লিটারে ১৫ পয়সা করে কমেছে।

শুক্রবার দাম কমার পর শনিবার অপরিবর্তিত ছিল জ্বালানির দাম। তবে রবিবার ডিজেলের দাম কমে। একই ধারা অব্যাহত ছিল সোমবারও।

প্রায় এক মাসেরও বেশি সময়ের পর ১৫ অগস্টের পরের দিন থেকে পেট্রলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় তেল সংস্থাগুলি। এর পর থেকে বেড়েই চলে পেট্রলের দাম। তবে ডিজেলের দাম দীর্ঘদিন স্থির ছিল। গত বৃহস্পতিবার দুটো জ্বালানিরই দাম কমায় কলকাতায় পেট্রলের দাম লিটারপিছু হয় ৮২.৯২ টাকা এবং ডিজেলের দাম লিটারে হয় ৭৫.৮৭ টাকা। শুক্রবার আরও কিছুটা কমে দাম। কলকাতায় পেট্রলের দাম লিটারে ৮২.৬৭টাকা ও ডিজেলে লিটারপিছু দাম ৭৫.৫২ টাকা হয়। এরপর শনিবার দাম অপরিবর্তিত ছিল। তবে রবিবার ফের ডিজেলের দাম কমায় কলকাতায় লিটারে ডিজেলের দাম হয় ৭৫.০৮ টাকা। পেট্রলের দামের কোনও হেরফের হয়নি। সোমবার আরও কমে ডিজেলের দাম। এরপর মঙ্গলবার পেট্রল ও ডিজেল দুটোরই দাম কমে। তার ফলে এ দিন কলকাতায় পেট্রলের দাম লিটারে ৮২.৫৯ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৭৪.৮০ টাকা হয়েছে।

চার মেট্রো শহরে লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম কী, তা দেখে নেওয়া যাক একনজরে…

শহর পেট্রলের দাম (₹/লিটার) ডিজেলের দাম (₹/লিটার)
দিল্লি 81.06 71.28
মুম্বই 87.74 77.73
কলকাতা 82.59 74.80
চেন্নাই 84.14 76.72

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয় পেট্রল ও ডিজেলের দাম ৷ তবে এর উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর উপভোক্তাদের প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় ৷ রোজ সকাল ৬টায় পেট্রল ও ডিজেলের দাম জারি করে তেল সংস্থাগুলি৷ এসএমএস-এর মাধ্যমে যে কেউ নিজের শহরের পেট্রল ও ডিজেলের দাম সম্বন্ধে জানতে পারবেন৷ ইন্ডিয়ান অয়েলের উপভোক্তাদের RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এবং এইচপিসিএল উপভোক্তারা HPPRICE লিখে 9222201122 নম্বরে পাঠালেই জানতে পারবেন পেট্রল ও ডিজেলের দাম ৷

মে মাসের মধ্যেই দেশে করোনায় আক্রান্ত হন ৬৪ লক্ষ মানুষ, বলছে কেন্দ্রীয় রিপোর্ট

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ভারতের সরকারি ওয়েবসাইটগুলিতে সাইবার হানার চেষ্টা করছে চিনা হ্যাকাররা, হুঁশিয়ারি আমেরিকার

Tue Sep 22 , 2020
বিশেষষজ্ঞ মহলের ধারনা, যুদ্ধের সময়ে বহু দেশের পরিকাঠামোয় হামলা করতে পারে চিনা হ্যাকাররা। এমনকি বিদ্যুতের গ্রিড, ব্যাঙ্কিং সিস্টেমেও হামলা চালাতে সক্ষম তারা Source link

You May Like

Breaking News

Recent Posts