আইপিএল থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ, পরিবর্তে কাকে নিল হায়দরাবাদ?

নিজস্ব প্রতিবেদন : একটা দুটো ম্যাচ নয়। পুরো আইপিএল থেকেই ছিটকে যেতে পারেন মিচেল মার্শ। শেষ পর্যন্ত আশঙ্কায় সত্যি হল! আমিরশাহি আইপিএল থেকে ছিটকে গেলেন সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডার মিচেল মার্শ। তাঁর পরিবর্ত হিসেবে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে নিল হায়দরাবাদ।

সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজের দ্বিতীয় বলে অ্যারন ফিঞ্চের একটি শট বাঁচাতে গিয়ে গোড়ালি মচকে যায় মার্শের। এরপর আর দুটি বল করলেও  খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন মিচেল মার্শ। এমনকি ব্যাটিংয়ের সময় দশ নম্বরে ব্যাট করতে নামেন তিনি। তখনই বোঝা গিয়েছিল হাঁটাচলায় বেশ অসুবিধা হচ্ছে মার্শের। হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয় যে আইপিএল খেলতে পারবেন না মিচেল মার্শ।

২০১৯ সালে আইপিএল নিলামে দু’কোটি টাকা বেস প্রাইসে মিচেল মার্শকে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পর্যন্ত আইপিএল থেকে ছিটকে যাওয়ায় মার্শের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারকে নিল তারা। ২০১৪-১৫ সালে সানরাইজার্সের হয়ে খেলেছিলেন হোল্ডার। এরপর চেন্নাই এবং কলকাতার হয়ে খেলার পর আবার হায়দরাবাদে ফিরে এলেন হোল্ডার। যদিও এবারের নিলামে হোল্ডারকে কেউ কেনেনি। তবে আমিরশাহি পৌঁছে ছয় দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে হোল্ডারকে। তারপর কোভিড টেস্টের ফল নেগেটিভ এসে তবেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

আরও পড়ুন – IPL 2020: আজ লিগে অভিযান শুরু করছে KKR, শাহরুখ শিবিরকে আগাম শুভেচ্ছা মমতার  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

India testfired its Laser-Guided Anti Tank missile from Arjuna tank

Wed Sep 23 , 2020
নিজস্ব প্রতিবেদন: লাদাখে সীমান্ত উত্তেজনার মধ্যেই শক্তিশালী এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সেরে ফেলল ভারত। বুধবার আহমেদনগরে লেজার গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ডিআরডিও। অর্জুন ট্য়াঙ্ক থেকে ছোড়া হয় এই ক্ষেপণাস্ত্রটি। Congratulations to @DRDO_India for successfully conducting test firing of Laser Guided Anti Tank Guided Missile from MBT Arjun at […]

Breaking News

Recent Posts