India testfired its Laser-Guided Anti Tank missile from Arjuna tank

নিজস্ব প্রতিবেদন: লাদাখে সীমান্ত উত্তেজনার মধ্যেই শক্তিশালী এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সেরে ফেলল ভারত।

বুধবার আহমেদনগরে লেজার গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ডিআরডিও। অর্জুন ট্য়াঙ্ক থেকে ছোড়া হয় এই ক্ষেপণাস্ত্রটি।

আরও পড়ুন-দুর্গ আগেই হাতছাড়া, এবার দিলীপের ‘পায়ের তলায় মাটি’ কাড়তে মরিয়া তৃণমূল

ডিআরডিও সূত্রে জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৩ কিলোমিটার দূরে একটি লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটির মাথায় জোড়া রয়েছে একটি ওয়ারহেড। সেটি শক্তপোক্ত কোনও ট্যাঙ্ককে ধ্বংস করতে পারে। বিভিন্ন প্লাটফর্ম থেকে এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া যাবে। এটিকে আরও উন্নত করে তোলা হবে।

ক্ষেপণাস্ত্রটির সফলতা নিয়ে রাজনাথ সিং বলেন, ডিআরডিও-র গবেষক টিমের জন্য আমরা গর্বিত। সংস্থায় কর্মীরা অস্ত্র আমদানির ওপরে নির্ভরতা কমাতে উল্লেখযোগ্য কাজ করে চলেছেন।

আরও পড়ুন-বিদেশি লগ্নিতে জোড়া প্রকল্প রাজ্যে, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী 

উল্লেখ্য, এদিনই আরও একটি যন্ত্রের পরীক্ষা করে ডিআরডিও। ক্ষেপণাস্ত্রের গতিবিধি নজর রাখার জন্য় ব্যবহার করা হবে এটিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

রিলায়েন্স রিটেলে ৫.৫৫০ কোটির লগ্নি করল KKR

Wed Sep 23 , 2020
রিলায়েন্স রিটেলে ৫.৫৫০ কোটির লগ্নি করল KKR Source link

Breaking News

Recent Posts