Petrol price today: টানা দু’দিন অপরিবর্তিত পেট্রল-ডিজেল, দাম কোথায় কত? – Petrol And Diesel Prices Remain Steady On Thursday

এই সময় ডিজিটাল ডেস্ক: পরপর তিনদিন দাম কমার পর আবার পরপর দু দিন একই থাকল জ্বালানির দাম। বুধবারের পর বৃহস্পতিবারও পেট্রল ও ডিজেল দুটির দামই অপরিবর্তিত রয়েছে মেট্রো শহরগুলিতে। রবি ও সোমবার টানা দু দিন কমেছিল ডিজেলের দাম। পেট্রলের দাম অপরিবর্তিতই ছিল। তবে মঙ্গলবার পেট্রল ও ডিজেল দুটো জ্বালানিরই দাম কমে। পেট্রলের দাম লিটারে ৮ পয়সা এবং ডিজেলের দাম লিটারে ১৫ পয়সা করে কমে যায়।

শুক্রবার দাম কমার পর শনিবার অপরিবর্তিত ছিল জ্বালানির দাম। তবে রবিবার ডিজেলের দাম কমে। একই ধারা অব্যাহত ছিল সোমবারও।

প্রায় এক মাসেরও বেশি সময়ের পর ১৫ অগস্টের পরের দিন থেকে পেট্রলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় তেল সংস্থাগুলি। এর পর থেকে বেড়েই চলে পেট্রলের দাম। তবে ডিজেলের দাম দীর্ঘদিন স্থির ছিল। গত শনিবার দাম অপরিবর্তিত ছিল। তবে রবিবার ফের ডিজেলের দাম কমায় কলকাতায় লিটারে ডিজেলের দাম হয় ৭৫.০৮ টাকা। পেট্রলের দামের কোনও হেরফের হয়নি। সোমবার আরও কমে ডিজেলের দাম। এরপর মঙ্গলবার পেট্রল ও ডিজেল দুটোরই দাম কমে। তার ফলে এ দিন কলকাতায় পেট্রলের দাম লিটারে ৮২.৫৯ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৭৪.৮০ টাকা হয়। একই দাম অব্যাহত থাকে বুধবারও। বৃহস্পতিবারও দামের পরিবর্তন হয়নি।

চার মেট্রো শহরে লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম কী, তা দেখে নেওয়া যাক একনজরে…

শহর পেট্রলের দাম (₹/লিটার) ডিজেলের দাম (₹/লিটার)
দিল্লি 81.06 71.28
মুম্বই 87.74 77.73
কলকাতা 82.59 74.80
চেন্নাই 84.14 76.72

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয় পেট্রল ও ডিজেলের দাম ৷ তবে এর উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর উপভোক্তাদের প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় ৷ রোজ সকাল ৬টায় পেট্রল ও ডিজেলের দাম জারি করে তেল সংস্থাগুলি৷ এসএমএস-এর মাধ্যমে যে কেউ নিজের শহরের পেট্রল ও ডিজেলের দাম সম্বন্ধে জানতে পারবেন৷ ইন্ডিয়ান অয়েলের উপভোক্তাদের RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এবং এইচপিসিএল উপভোক্তারা HPPRICE লিখে 9222201122 নম্বরে পাঠালেই জানতে পারবেন পেট্রল ও ডিজেলের দাম ৷

মে মাসের মধ্যেই দেশে করোনায় আক্রান্ত হন ৬৪ লক্ষ মানুষ, বলছে কেন্দ্রীয় রিপোর্ট

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

FAO, OIE, and WHO launch new online training on navigating the Tripartite Zoonoses Guide (TZG)

Thu Sep 24 , 2020
Zoonotic diseases can have reaching impacts on the health of people, animals, environments, economies and health systems globally. Countries must be prepared to detect, prevent and respond to these emerging and endemic diseases. The Tripartite organisations (FAO, OIE and WHO) have launched a guide entitled ‘Taking a Multisectoral, One Health […]

You May Like

Breaking News

Recent Posts