করোনা মুক্ত রোগীদের যক্ষ্মা পরীক্ষা বাধ্যতামূলক করল স্বাস্থ্য দফতর, Bengal health department issued new rure for Coronavirus survivor

West Bengal

oi-Bahni Sanyal Dutta

করোনা আবহে বাড়ছে যক্ষা আগেই সতর্ক করেছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা। রাজ্যেও যক্ষা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। করোনা মুক্ত সব রোগীদের যক্ষ্মা পরীক্ষা করানো বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই এই নির্দেশ রাজ্যের সব হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।

করোনার আড়ালে বাড়ছে যক্ষ্মা, কি নির্দেশিয়া জারি করল স্বাস্থ্য দফতর

সরকারি বেসরকারি সব হাসপাতালেই করোনা মুক্ত রোগীদের যক্ষ্মা পরীক্ষা করা বাধ্যতা মূলক করা হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যে শতাধিক করোনা মুক্ত রোগীর শরীরে যক্ষার সন্ধান মিলেছে। তারপরেই স্বাস্থ্য দফতর তৎপর হয়। করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার ৭ এবং ২১ দিনের মধ্যে যক্ষা পরীক্ষা করতে হবে রোগীকে।

চিকিৎসকরা জানিয়েছেন করোনা সংক্রমণের কারণে ফুসফুসে প্রভাব পড়েছে। হালকা কাশি থেকে যাচ্ছে আক্রান্তদের। করোনা মুক্ত হয়ে যাঁরা বাড়ি ফিরে যাচ্ছেন তাঁদের কাশি থাকছে। অনেকের ওজন কমে যাচ্ছে। ক্লান্ত হয়ে পড়ছেন। এরকম পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছে। কারণ এই পরিস্থিতিতেই যক্ষ্মা দ্রুত রোগীর শরীরে বাসা বাঁধতে শুরু করে।

বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল। করোনা সংক্রামিতদের মধ্যে যে যক্ষ্মা বাড়বে তা আগেই জানিয়েছিলেন হুয়ের গবেষকরা। ভারত সহ এশিয়া এবং আফ্রিকার দেশগুলিতে যক্ষা রোগীর সংখ্যা বেশি। করোনা সংক্রমণ সেই সংখ্যা আরও বাড়িয়ে দেবে বলে সতর্ক করেছিল হু।

কলকাতা : লকডাউনে বন্ধ স্কুলে জন্মাচ্ছে ডেঙ্গুর লার্ভা, কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার

ভরদুপুরে একবালপুরে নারকীয় হত্যাকাণ্ড, ছুটে গেলেন ফিরহাদ হাকিম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

আইপিএলে কমলা টুপি আর বেগুনি টুপির মালিক এখন দঃ আফ্রিকার ২ ক্রিকেটার

Sat Sep 26 , 2020
আইপিএলে কমলা টুপির মালিক এখন চেন্নাই সুপার কিংসের প্রোটিয়া ব্যাটসম্যান ফাভ ডুপ্লেসি। আর বেগুনি টুপির মালিক এখন দিল্লি ক্যাপিটালসের প্রোটিয়া ফাস্ট বোলার কাগিসো রাবাদা। Updated By: Sep 26, 2020, 11:44 AM IST Source link

You May Like

Breaking News