bollywood drug case: বলিউডে মাদক-যোগ কাণ্ডে গ্রেফতার করণ জোহরের ‘ডান হাত’ ক্ষিতিজ রবি প্রসাদ – bollywood drug probe: executive producer kshitij ravi prasad has been arrested by the narcotics control bureau

হাইলাইটস

  • গতকালও ক্ষিতিজকে জেরা করেছিলেন এনসিবি আধিকারিকেরা।
  • ধর্মারই অধীনে আরেকটি ছোট সংস্থা ধর্মাটিক এন্টারটেনমেন্টে ২০১৯ সালে এগজিকিউটিভ প্রোডিউসার হিসেবে যোগ দিয়েছিলেন ক্ষিতিজ।
  • এনসিবি সূত্রে খবর, ক্ষিতিজ নিয়মিত ভাবে বিশাল পরিমাণে গাঁজা সংগ্রহ করে রাখেন নিজের কাছে।

এই সময় বিনোদন ডেস্ক: বলিউডে মাদক-যোগের ঘটনায় দীর্ঘদিন আগেই নাম জড়িয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনের। সেই ধর্মারই এগজিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিজ রবি প্রসাদকে শনিবার ফের জিগ্গাসাবাদের জন্য ডেকেছিল নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। শনিবার জিগ্গাসাবাদের জন্য দফতরে গিয়েছিলেন ক্ষিতিজ রবি প্রসাদ। কিছুক্ষণের মধ্যেই তাঁকে গ্রেফতার করে এনসিবি। গতকালও ক্ষিতিজকে জেরা করেছিলেন এনসিবি আধিকারিকেরা।

করণ জোহর যদিও ক্ষিতিজ রবি প্রসাদের সঙ্গে ধর্মা প্রোডাকশনের যোগের কথা অস্বীকার করেছেন। জানা গিয়েছে, ধর্মারই অধীনে আরেকটি ছোট সংস্থা ধর্মাটিক এন্টারটেনমেন্টে ২০১৯ সালে এগজিকিউটিভ প্রোডিউসার হিসেবে যোগ দিয়েছিলেন ক্ষিতিজ। করণের দাবি, সেখানেই কাজ করেন ক্ষিতিজ। তাঁর সঙ্গে ধর্মার সরাসরি কোনও যোগ নেই। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বৃহস্পতিবার রাতে ক্ষিতিজের ভারসোভার বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে। এনসিবি সূত্রে খবর, ক্ষিতিজ নিয়মিত ভাবে বিশাল পরিমাণে গাঁজা সংগ্রহ করে রাখেন নিজের কাছে।

তল্লাশি চালিয়ে মারিজুয়ানা এবং খুব অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে ক্ষিতিজের বাড়ি থেকে। সূত্রের খবর, জেরায় ক্ষিতিজ ৫ জন বলিউড তারকা ও ২ জন প্রযোজকের নাম প্রকাশ করেছেন। এদিকে ধর্মা প্রোডাকশনের আরও এক কর্মী অনুভব চোপড়াকে এদিন ক্লিন চিট দেয় NCB।

প্রশ্ন উঠছে, মাদক কাণ্ডে হঠাৎই ক্ষিতিজের নাম জড়াল কী ভাবে? মাদক বিক্রেতা অঙ্কুশ আরনেজাকে এনসিবির জিগ্গাসাবাদের সময় উঠে আসে ক্ষিতিজের নাম। সে জানায়, ক্ষিতিজ বেশ কয়েক বার তার কাছ থেকে মাদক সংগ্রহ করেছেন।

বলিউডের একাংশের মতে, করণ জোহর ক্ষিতিজের ঘনিষ্ঠ বন্ধু এবং সহকারী। ক্ষিতিজকে করণের ‘ডান হাত’ বলেও ডাকা হয় পরিচিত বৃত্তে। তবে কি করণের জন্যই মাদক সংগ্রহ করেন ক্ষিতিজ, প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। গত বছর করণের বাড়িতে হওয়া একটি পার্টির ক্লিপ ছড়িয়ে পড়ার পরেই, বলিউডে মাদকযোগ নিয়ে উঠতে থাকে বিভিন্ন প্রশ্ন। সেই ভিডিয়োতে দেখা যায়, দীপিকা পাড়ুকোন, বরুণ ধাওয়ন, রনবীর কাপুর, ভিকি কৌশলের মতো ‘এ-লিস্টার’দের।

আরও পড়ুন: ‘আমি মাদক সেবন করি না, ক্ষিতিজের সঙ্গেও কোনও সম্পর্ক নেই’, খোলাখুলি করণ জোহর

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

IPL 2020: কাটা ঘায়ে নুনের ছিটে! ধোনিদের গ্লুকোজ খেয়ে ব্যাটিংয়ে নামতে বললেন সেওয়াগ!

Sat Sep 26 , 2020
প্রথম ম্যাচে রান তাড়া করে জিতলেও রাজস্থান এবং দিল্লির বিরুদ্ধে রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের ব্যাটসম্যানদের ব্যর্থতা চোখে পড়েছে। Source link

You May Like

Breaking News

Recent Posts