মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের ওপেনিং ম্যাচেই দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু তার পরের দুটি ম্যাচ অর্থাৎ রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারতে হয় ধোনির ব্রিগেড-কে।
রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস এই দুই দলের বিরুদ্ধে যথাক্রমে ৩৩ এবং ১৪ রান করে আউট হয়ে যান ওয়াটু। আর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর অপেক্ষাকৃত খারাপ পারফরম্যান্সের কথা বলতে গিয়ে ব্যক্তিগত প্রসঙ্গ টেনে আনলেন এই অজি অলরাউন্ডার।
ওয়াটসন জানালেন তাঁর ঠাকুমা রিচির মৃত্যু হয় গত বুধবার। শুরক্রবার দিল্লির সঙ্গে খেলা ছিল চেন্নাইয়ের। অর্থাৎ তার ঠিক দুই দিন আগেই প্রয়াত হয়েছিলেন ওয়াটসনের ঠাকুমা। পরিবারকে সমবেদনা জানিয়ে দুঃসময়ে তাঁদের পাশে না থাকতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: ‘ধোনি চারে ব্যাট করতে নামার আগেই ভারতে বুলেট ট্রেন চলে আসবে’: শেওয়াগ
নিজের ইউটিউব শো’তে শেন ওয়াটসন বলেন, ‘আমার মা এবং বাবার খুবই কাছের ছিলেন ঠাকুমা। আমার মনটা পড়েছিল অস্ট্রেলিয়ায়, পরিবারের কাছেই। এই দুঃসময়ে তোমাদের পাশে না থাকতে পেরে ক্ষমাপ্রার্থী!’
আরও পড়ুন: CSK vs DC: ৪৪ রানে চেন্নাইকে হারাল দিল্লি, পর পর দুই ম্যাচ হেরে চাপে ধোনি
গত বার আইপিএলে শেন ওয়াটসন একবারে ধামাকা দেখিয়েছিলেন আইপিএলে। হাঁটু-তে চোট পেয়েও খেলা চালিয়ে গিয়েছিলেন দিনের পর দিন। একটি ম্যাচে তো আবার তাঁর পা থেকে ঝরঝর করে রক্তও পড়তে দেখা গিয়েছিল।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।