সূত্রের খবর, তথ্যপ্রযুক্তি কর্মী বরাহনগর স্পোর্টিং ক্লাবের ক্রিকেট দলের ক্যাপ্টেন দীপায়ন মুখোপাধ্যায় শনিবার বেরিয়েছিলেন তাঁর হবু স্ত্রীর সঙ্গে। মেধাও তথ্যপ্রযুক্তি কর্মী। কর্মসূত্রে তিনি থাকতেন বেঙ্গালুরুতে। থাকেন বিরাটিতে। লকডাউনের আগে বেঙ্গালুরু থেকে বিরাটির বাড়িতে ফিরেছিলেন। এখান থেকেই ওয়ার্ক ফ্রম হোম করছিলেন। প্রত্যেক শনিবার দু’জনে একসঙ্গে কাটান। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। খাওয়া-দাওয়া সেরে বাড়ি ফেরার সময়ই ভয়াবহ এই দুর্ঘটনার কবলে পড়েন যুগল। তাঁদের এই মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ গোটা পরিবার।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।