আহত অবস্থায় দলছুট এক হস্তিশাবককে উদ্ধার করল বনকর্মীরা, Forest workers rescues escaped elephant cub in Malbazar,

আহত অবস্থায় দলছুট এক হস্তিশাবককে উদ্ধার করল বনকর্মীরা। রবিবার সকালে মালবাজার ব্লকের মানাবাড়ি চা-বাগান এলাকা থেকে উদ্ধার হয় ওই হস্তিশাবক।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার চাবাগান এলাকায় হস্তিশাবকটিকে দেখতে পান চা বাগান এলাকার মানুষজন। এরপরেই খবর যায় মালবাজার বনদফতরে। ঘটনাস্থলে পৌঁছান বনদফতরের বন্যপ্রান স্কোয়ার্ডের কর্মীরা। আসেন চেল, নোয়াম ও তারঘেরা রেঞ্জের বনকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছান মাল থানার পুলিশ কর্মীরা।এরপর উদ্ধার করা হয় হস্তিশাবকটিকে।

জানা গিয়েছে, শনিবার রাতে বাগানে বুনো হাতির একটি দল এসেছিল। সেই দল থেকেই কোনওভাবে দলছুট হয়েছে হস্তিশাবকটি। সকালবেলায় হস্তিশাবকের কথা লোকমুখে প্রচার হতেই প্রচুর মানুষ এলাকায় ভিড় জমান। স্থানীয়রা ঘটনাস্থল থেকে হস্তিশাবকটিকে উদ্ধার করে প্রথমে হাতির দলের সঙ্গে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেও বিফল হয়। বনকর্মীরা শাবকটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষন কেন্দ্রে নিয়ে যান বনদফতরের কর্মীরা।

Puja special: কলকাতাঃ নিউ নর্মালে নতুন ভাবনায় বাদামতলা আষাঢ় সংঘ, থিম আঙিনায় পথের পাঁচালী

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

কাজ দেওয়ার নাম করে ডেকে ভোপাল স্টেশনেই গণধর্ষণ, গ্রেফতার রেলেরই ২ অফিসার

Sun Sep 27 , 2020
রেল পুলিসের এসপি হিতেশ চৌধুরি সংবাদমাধ্যমে বলেন, ফেসবুকে রাজেশের সঙ্গে আলাপ হয় উত্তরপ্রদেশের ওই তরুণীর Source link

You May Like

Breaking News