কোলাঘাটে বিজেপি নেত্রী ভারতী ঘোষকে অগ্নিকন্যা বলে সম্বোধন, BJP leaders of Kolaghat calls Bharati Ghosh as Agnikanya

ভারতী ঘোষকে দেখার জন্য ভিড়

ভারতী ঘোষকে দেখার জন্য ভিড়

বৃষ্টি চলছে অঝোরে। তারই মধ্যে বিজেপির সভায় হাজির প্রাক্তন আইপিএস, তথা রাজ্য বিজেপির সহ সভানেত্রী ভারতী ঘোষ। তাঁকে দেখার জন্য অপেক্ষা করছেন বহু মানুষ। এচিত্র নন্দীগ্রামের জেলা কোলাঘাটের।

বাংলার অগ্নিকন্যা স্বাগতম

বাংলার অগ্নিকন্যা স্বাগতম

সভায় পৌঁছনোর পরেই স্লোগান উঠল বাংলার অগ্নিকন্যা ভারতী ঘোষ স্বাগতম। বাংলার অগ্নিকন্যা ভারতী ঘোষ দিন্দাবাদ। কেউ কেউ চমকে উঠলেও, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া কর্মী, সমর্থকদের বলতে শোনা যায়, মমতা এখন নিভে গিয়েছে। প্রসঙ্গত বাম শাসনে বাংলার অগ্নিকন্যা বলতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানো হত।

ক্ষমতায় আসার পরেই খোলা হবে সব বোমা আর বিস্ফোরণের মামলা

ক্ষমতায় আসার পরেই খোলা হবে সব বোমা আর বিস্ফোরণের মামলা

ভাষণ শুরুর পর ভারতী ঘোষ বলেন, ২০২১-এর ক্ষমতায় আসার পর রাজ্যের প্রতিটি বোমা উদ্ধারের মামলা আর বিস্ফোরণের মামলা সিবিআই-এর হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, সারদা-সহ চিটফান্ডের মামলাগুলো যেমন একসঙ্গে সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে, তেমনই এইসব মামলাও তুলে দেওয়া হবে সিবিআই-এর হাতে।

তৃণমূল নেতাদের পাগলা কুকুরের মতো তাড়া

তৃণমূল নেতাদের পাগলা কুকুরের মতো তাড়া

তিনি বলেন, সাধারণ মানুষ ক্ষেপে গিয়েছে। মানুষ যেমন পাগলা কুকুরকে তাড়া করে বেড়ায়, ঠিক তেমনই তৃণমূল নেতাদেরও তাড়া করবে সাধারণ মানুষ। সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি দেন ভারতী ঘোষ। তিনি বলেন, আইন মেনে কাজ করুন, মিথ্যা মামলা দেওয়া বন্ধ করুন।

গরু পাচার নিয়ে মুখোশ খুলবে তৃণমূল নেতাদের

গরু পাচার নিয়ে মুখোশ খুলবে তৃণমূল নেতাদের

সঠিক সময়ে গরু পাচার নিয়ে মুখোশ খুলবে তৃণমূল নেতাদের। বলেছেন ভারতী ঘোষ। তিনি আরও বলেন, গরু পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে বেশ কিছু তৃণমূল নেতা এবং প্রশাসনের কর্তাদের নাম উঠে এসেছে। তিনি বলেন, সীমান্ত এলাকার যেসব তৃণমূল নেতার কোনও চালচুলো ছিল না, তারা ফুলে ফেঁপে উঠলেন কী করে?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ranbir kapoor: কাউন্টডাউন শুরু, রণবীরকে বার্থডে ইভে বিশেষ 'উপহার' দিলেন দিদি ঋদ্ধিমা! - ranbir kapoor birthday: sister riddhima kapoor sahni shared several rare throwback pictures with ranbir

Sun Sep 27 , 2020
হাইলাইটস পুরনো ছবির অ্যালবাম ঘেঁটে ঋষি কাপুরের সঙ্গে তাঁদের দুই ভাইবোনের ছবি শেয়ার করেছেন ঋদ্ধিমা। দুজনেই ঋষির কোলে উঠে সাই বাবার মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছেন। রণবীরের জন্মদিন উপলক্ষে সোমবার কাপুর পরিবারে কী কী আয়োজন করা হয় সেটাই দেখার আশায় তাঁর অসংখ্য ফ্যান। এই সময় বিনোদন ডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। […]

You May Like

Breaking News

Recent Posts