২০২১-এর নির্বাচনে তৃণমূলের সংখ্যালঘু ভোট কাড়তে সমীক্ষা অনুযায়ী বিজেপি চিহ্নিত করেছে ১০০ আসন, BJP targets 100 seats according to survey to defeat TMC in 2021 Assembly Election

বাংলার ১০০ আসন টার্গেট বিজেপির!

বাংলার ১০০ আসন টার্গেট বিজেপির!

বিজেপি সম্প্রতি একটি সমীক্ষা করিয়েছে রাজ্যজুড়ে। সেই সমীকরণে উঠে এসেছে এমন এক তথ্য, যার জন্য। গভীরভাবে চিন্তিত বিজেপি। সমীক্ষা রিপোর্ট বলছে, বাংলার অন্তত ৭৫টি বিধানসভা কেন্দ্রে নির্ণায়ক শক্তি সংখ্যালঘুরা। আর ২৫টি কেন্দ্রে তাঁদের প্রভাব রয়েছে আংশিক।

তৃণমূলের জয়ের পথে কাঁটা তৈরি করতে

তৃণমূলের জয়ের পথে কাঁটা তৈরি করতে

বিজেপি চাইছে যেনতেন প্রকারে এই ১০০টি আসনে তৃণমূলের জয়ের পথে কাঁটা তৈরি করতে। সেজন্য তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে আঘাত হানতে চাইছে তাঁরা। সেজন্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় কথা বলেছেন ফুরফুরা শরিফের পিরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে। ত্বহা সিদ্দিকিকে দিল্লির দরবারে আহ্বানও জানিয়েছেন তিনি।

সমীক্ষা করে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাগ

সমীক্ষা করে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাগ

তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাগ বসিয়ে ২০২১-এ মমতার সরকারকে উৎখাত করাই বিজেপির লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল যদি ১০০ আসনে জয় পেয়ে যায় বিনা প্রতিরোধে, তাহলে পুরো লড়াইটাই ফিকে হয়ে যাবে। তাই সমীক্ষা করে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাগ বসাতে এগোচ্ছে বিজেপি।

টার্গেট পূরণে সবথকে যেথায় ঘাটতি বিজেপির

টার্গেট পূরণে সবথকে যেথায় ঘাটতি বিজেপির

বিজেপি সমীক্ষা করে জানতে পেরেছে কোন বিধানসভা কেন্দ্রে কোন ভোটের দরকার, তা নিরীক্ষণ করেই একুশে যুদ্ধজয়ের নীল নকশা প্রস্তুত করছে বিজেপি। এই টার্গেট পূরণে সবথকে যেথায় ঘাটতি রয়ে গিয়েছে বিজেপি, তা হল সংখ্যালঘু ভোট। সেই ভোট এখন পেতে চাইছে ২০২১ নির্বাচনের দোরগোড়ায় এসে।

তৃণমূলের সঙ্গে সংখ্যালঘু ভোট নিয়ে সংঘাতে

তৃণমূলের সঙ্গে সংখ্যালঘু ভোট নিয়ে সংঘাতে

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, বিজেপি মনে করছিল তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে আঘাত হানতে সক্ষম হবে মিম। তাহলে ড্যাংডেঙিয়ে ভোট কাটাকাটির সুযোগ নিয়ে বিজেপি লাভের খেলা খেলতে পারবে। কিন্তু মিম এখনও সেভাবে প্রভাব বিস্তার করতে না পারায়, বিজেপি সরাসরি তৃণমূলের সঙ্গে সংখ্যালঘু ভোট নিয়ে সংঘাতে গেল।

সংখ্যালঘু মনে বিজেপির ভাবমূর্তি উজ্জ্বল করতে

সংখ্যালঘু মনে বিজেপির ভাবমূর্তি উজ্জ্বল করতে

সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে বিজেপির ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কৈলাশ বিজয়বর্গীয় শরাণাপন্ন হলেন ত্বহা সিদ্দিকীর। তিনি ফুরফুরা শরিফের পিরজাদা কৈলাশ বিজয়বর্গীয়কে ফোন করে কথা বললেন। তাঁকে দিল্লি যাওয়ার আমন্ত্রণ জানালেন। ত্বহা সিদ্দিকীর জনপ্রিয়তার কথা তুলে ধরে তাঁর সহযোগিতা প্রার্থনা করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Syeda Anwara Taimur: অসমের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সৈয়দা আনোয়ারা তৈমুর প্রয়াত - assam’s only woman chief minister syeda anwara taimur passes away

Mon Sep 28 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক:অসমের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সৈয়দা আনোয়ারা তৈমুরের সোমবার (২৮ সেপ্টেম্বর) জীবনাবসান হয়েছে। এখনও পর্যন্ত তিনি রাজ্যের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। পারিবারিক সূত্রে খবর, অস্ট্রেলিয়ায় ছেলের কাছে ছিলেন সৈয়দ আনোয়ারা তৈমুর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। ছেলের বিদেশের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী […]

You May Like

Breaking News

Recent Posts